Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Indian Idol 15: ইন্ডিয়ান আইডলে বাংলার জয়জয়কার! পাইকপাড়ার মানসীর মাথায় উঠল জয়ের মুকুট

বিজয়ী হিসেবে নিজের নাম শোনার পর কেঁদে ফেলেন মানসী। শুধু ট্রফিই নন, পুরস্কার হিসেবে পেয়েছেন তিনি পেলেন ২৫ লক্ষ টাকা ও একটি গাড়ি।

Indian Idol 15: ইন্ডিয়ান আইডলে বাংলার জয়জয়কার! পাইকপাড়ার মানসীর মাথায় উঠল জয়ের মুকুট

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 7 April 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: প্রথম, দ্বিতীয় দু'জনই বাঙালি। ইন্ডিয়ান আইডলে বাংলার জয়। দীর্ঘ ছয় মাসের পথচলা শেষে রবিবার ছিল গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্যায়ে ঘোষণা করা হয় ইন্ডিয়ান আইডল ১৫-র জয়ীর নাম। গুঞ্জনকে সত্যি করে, সবচেয়ে বেশি ভোট পেয়ে ট্রফি জিতে নিলেন পাইকপাড়ার মানসী ঘোষ।

ফার্স্ট রানার আপ হয়েছেন বাংলারই শুভজিৎ চক্রবর্তী। ‘পানওয়ালা’ গান গেয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি। তৃতীয় স্থান অর্থাৎ সেকেন্ড রানার আপ হয়েছেন স্নেহা শঙ্কর।

একাধিক বাছাই পর্ব শেষে গ্র্যান্ড ফিনালেতে জায়গা হয়েছিল সেরা ছয়জন প্রতিযোগী— মানসী ঘোষ, শুভজিৎ চক্রবর্তী, প্রিয়াংশু দত্ত, স্নেহা শঙ্কর, চৈতন্য দেবাদে (মাউলি) এবং অনিরুদ্ধ সুস্বরামের। এই ছয়জনের মধ্যে তিনজনই ছিলেন বাঙালি, যা বাংলার সংগীতপ্রেমীদের জন্য অত্যন্ত গর্বের।

বিজয়ী হিসেবে নিজের নাম শোনার পর কেঁদে ফেলেন মানসী। শুধু ট্রফিই নন, পুরস্কার হিসেবে পেয়েছেন তিনি পেলেন ২৫ লক্ষ টাকা ও একটি গাড়ি। এনিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি এই সম্মান পেয়েছি। এত মানুষের ভালবাসা, বিচারকদের আশীর্বাদ, এবং মা-বাবার সহচর্য ছাড়া এটা সম্ভব ছিল না। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।'

তৃতীয় স্থান পেলেও স্নেহা শঙ্কর ইতিমধ্যেই বলিউডে প্লেব্যাকের সুযোগ পেয়েছেন। টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে বলে খবর। ইন্ডিয়ান আইডল থেকে তিনি পেয়েছেন ৫ লক্ষ টাকা পুরস্কার।

এই সিজনে বিচারকের আসনে ছিলেন সংগীত জগতের তিন জনপ্রিয় মুখ— শ্রেয়া ঘোষাল, বাদশা ও বিশাল দাদলানি। তাঁদের তত্ত্বাবধানেই প্রতিযোগীরা নিজেদের প্রতিভাকে পৌঁছে দিয়েছেন এক অন্য উচ্চতায়।


```