
শেষ আপডেট: 8 February 2024 13:12
দ্য ওয়াল ব্যুরো: ১৯৫৯ সালে প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি শুরু হয়। সারা বিশ্বের সঙ্গীতজগতের সেরা শিল্পীদের এই পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়।
সম্প্রতি অনুষ্ঠিত হল ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। সেখানে উপস্থিত ছিলেন বহু গুণী ব্যাক্তি। মাইলি সাইরাস, টেলর সুইফট থেকে শুরু করে আরও অনেকে। এ বছর গ্র্যামি পেলেন ভারতের শঙ্কর মহাদেবন, জাকির হোসেন ও রাকেশ চৌরাশিয়া।
ভারতের গ্র্যামি লাভ এই প্রথম নয়। এর আগেও অনেকে এই পুরস্কার পেয়েছেন। রইল সেই তালিকা।