Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্কার মঞ্চে ফের ভারতীয়, স্মরণে প্রয়াত নীতিন দেশাই

অস্কারে ভারতীয় শিল্পীকে স্মরণ। এই বছর একাডেমী অ্যাওয়ার্ডসে সম্মান জানানো হল ভারতীয় প্রোডাকশন ডিজাইনার নীতিন দেশাইকে। তিনি 'লগন', হাম দিল দে চুকে সনম'-এর মতো ব্লকবাস্টার সিনেমার সেট ডিজাইন করেছিলেন।

অস্কার মঞ্চে ফের ভারতীয়, স্মরণে প্রয়াত নীতিন দেশাই

Nitin Desai

শেষ আপডেট: 11 March 2024 17:46

দ্য ওয়াল ব্যুরো: অস্কারে ভারতীয় শিল্পীকে স্মরণ। এই বছর একাডেমী অ্যাওয়ার্ডসে সম্মান জানানো হল ভারতীয় প্রোডাকশন ডিজাইনার নীতিন দেশাইকে। তিনি 'লগন', হাম দিল দে চুকে সনম'-এর মতো ব্লকবাস্টার সিনেমার সেট ডিজাইন করেছিলেন। বলিউডের জনপ্রিয় আর্ট ডিরেক্টর ছিলেন তিনি। এই বছর ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তাঁকে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে সম্মানিত করা হয়। প্রতি বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস এই বিশেষ সেগমেন্টের মাধ্যমে প্রয়াত কিংবদন্তি শিল্পীদের শ্রদ্ধা জানায়। 


২০২৩ সালে ২ আগস্ট নিজের স্টুডিয়োতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নীতিন দেশাইকে। শোনা যায় আর্থিক অনটনে তিনি অনেকদিন ধরে ভুগছিলেন।


তিনি 'যোধা আকবর', 'প্রেম রতন ধন পাও' ছবিতেও আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও জনপ্রিয় শো 'কৌন বানেগা ক্রোড়পতি'-তেও একই পদে কাজ করেছেন। বারংবার নিজের শিল্পকর্মের পরিচয় দিয়েছেন।


তাঁর কর্মজীবনের প্রায় ৩০ বছর নীতিন দেশাই বিধু বিনোদ চোপড়া, সঞ্জয় লীলা বনশালি, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকরের মতো তাবড় তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।


১১ মার্চ অ্যাকাডেমি পুরস্কারে 'ইন মেমোরিয়াম' সেগমেন্টটি শুরু হয় রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সি নাভালনিকেও সম্মান জানানো হয়। আগের মাসেই ওঁর মৃত্যু হয়। ওঁকে নিয়ে একটি ডকুমেন্ট্রি তৈরি হয়েছিল, সেটা আগের বছর অস্কারও পায়।


এর আগে ২০২১ সালে অস্কারে অভিনেতা ইরফান খান এবং অস্কারজয়ী পোশাক ডিজাইনার ভানু আথাইয়াকে এই একই বিভাগে স্মরণ করা হয়েছিল।  এছাড়াও ঋষি কাপুর এবং সুশান্ত সিং রাজপুতের কথা একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের (এএমপিএএস) অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছিল।


```