Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়ের দশকের এই সুপারহিট গানে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা সবার নামের শুরু ‘A’ দিয়ে

৯২ সালে মুক্তি পেয়েছিল আব্বাস-মস্তান পরিচালিত ছবি খিলাড়ি। তখন বাজারে সিডি আসেনি। বলিউডের গান মানে তখনও দূরদর্শনে চিত্রহার বা ক্যাসেট। যতীন ললিতের সুর করা খিলাড়ির ক্যাসেট বেরিয়েছিল ভেনাস রেকর্ডস অ্যান্ড টেপস থেকে।

নয়ের দশকের এই সুপারহিট গানে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা সবার নামের শুরু ‘A’ দিয়ে

শেষ আপডেট: 19 November 2023 11:10

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের বলিউডের গান নিয়ে এখনও দুটি বা তিনটি প্রজন্মের পাহাড় প্রমাণ নস্টালজিয়া। সেই সব রোমান্টিক গান যেন মনের কথা বলে দিত। যেন বলে দিত, এভাবেই ভালবাসতে হয়। এভাবেই বন্ধুর সঙ্গে বেঁধে বেঁধে থাকতে হয়। সমস্ত বাধা, অনুশাসন কাটিয়ে ভালবাসার মানুষকে নিয়ে ঘর বাঁধাটাই জীবন। হয়তো সেই কারণেই সে সব গান এখনও মনের কাছাকাছি। 

৯২ সালে মুক্তি পেয়েছিল আব্বাস-মস্তান পরিচালিত ছবি খিলাড়ি। তখন বাজারে সিডি আসেনি। বলিউডের গান মানে তখনও দূরদর্শনে চিত্রহার বা ক্যাসেট। যতীন ললিতের সুর করা খিলাড়ির ক্যাসেট বেরিয়েছিল ভেনাস রেকর্ডস অ্যান্ড টেপস থেকে। খুঁজলে কলকাতায় অনেকের বাড়ি থেকে এখনও বেরোতে পারে সেই ক্যাসেট। ‘A’ সাইড ‘B’ সাইড মিলিয়ে আটটা গান ছিল ক্যাসেটে। 

এই আটটি গানের মধ্যে প্রায় সবকটিই হিট শুধু না, সুপারহিট হয়েছিল। ৯২ সালে মুক্তি পাওয়া ৫টা বেস্ট সেলিং অ্যালবামের মধ্যে অন্যতম ছিল খিলাড়ি। তবে সুপারের থেকেও উপরে যদি কিছু থেকে থাকে তাহলে সেই গান ছিল, “ওয়াদা রাহা সনম/হোঙ্গে জুদা না হাম/চাহে না চাহে জমানা/হামারি চাহাতো কা/মিট না সাকেগা ফাসানা...”

খিলাড়িতে হিরো-হিরোইন ছিলেন অক্ষয় কুমার ও আয়েষা জুলকা। এই ছবিতে অন্যান্য গানে আশা ভোঁসলে, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি, স্বপ্না মুখার্জি কণ্ঠ দিয়েছিলেন। তবে ‘ওয়াদা রাহা সনম’ গেয়েছিলেন অভিজিৎ ও অলকা ইয়াগনিক। মানে গানে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা সবারই নামের প্রথম অক্ষর ছিল ‘A’। 

অভিজিৎ যেন ওই গানের তাঁর ভিতরের সমস্ত আবেগ ঢেলে দিয়েছিলেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আয়েষা জুলকা বলেন, ‘গানটাকে ঘিরে কত যে স্মৃতি কী বলব!’ তাঁর কথায়, গানের অন্তরায় অভিজিৎ যখন গেয়েছেন, “ইন ওয়াদিও মে ইঁউ হি মিলতে রহেঙ্গে/দিল মে ওয়াফা কে দিয়ে/জ্বলতে রহেঙ্গে..” সেই জায়গা শুনলে গায়ে কাঁটা দেয়। 

নয়ের দশকে যতীন ললিতের অসংখ্য গান হিট করেছিল। কিন্তু এই গানের মধ্যে যেন মায়াবি ছন্দ ছিল বলে মনে করেন অনেকেই। বিশেষ করে গানের ওই জায়গাটায়—‘ইয়ে মাঙ্গা হ্যায় দুয়াও মে/কমি না হো বফাও মে/ রহে না তেরি নিগাহো মে/ দেখো না ইন ফিজাও মে ও জানে জান....’।

খিলাড়ি ছবিতে অধিকাংশ গানই জনপ্রিয় হয়েছিল। ছবিতে আশা ভোঁসলে ও কুমার শানু গেয়েছিলেন ‘দেখা তেরি মস্ত নিগাহো মে’ গানটি। ‘খুদ কো কেয়া সমঝ তি হো’ গানটিতে অভিজিতের সঙ্গে উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি ও স্বপ্না মুখার্জি গলা মিলিয়েছিলেন।

বলিউডে এখনও বাতিক রয়েছে, কোনও নাম দিয়ে ছবি হিট করলে সেই নামের সঙ্গে জুড়ে আরও ছবি তৈরি হয়। নয়ের দশকে তখন সেগুলোকে সিক্যুয়েল বলা হত না। কারণ, নামের মিল ছাড়া আর কিছু মিল থাকত না। খিলাড়ির সাফল্যের পর অক্ষয় কুমার খিলাড়ি সিরিজের আরও ছবিতে অভিনয় করেছিলেন। তৈরি হয়েছিল, ম্যায় খিলাড়ি তু আনাড়ি, সবসে বড়া খিলাড়ি, খিলাড়িও কা খিলাড়ি, ইন্টারন্যাশনাল খিলাড়ি, খিলাড়ি ৪২০ ও খিলাড়ি ৭৮৬। কিন্তু কোনওটাই আসল খিলাড়ির মতো হিট করেনি।


```