
সলমন ও বাবা সেলিমের সম্পর্ক কেমন?
শেষ আপডেট: 5 April 2025 16:46
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে (Bollywood) এই বাবা-ছেলের সম্পর্কে (father-son bond) মাসের পর মাস কথা থাকে না কিন্তু ছেলের ছবির প্রোমোশনে বাবা থাকবেন না, এমনটা হবেই না। শ্যুটিং চলাকালীন হোক বা ছবির ট্রেলার (trailer) লঞ্চ অনুষ্ঠান, তাঁদের ঠিক দেখা যাবে পাশাপাশি। ছেলে অভিনেতা (actor), বাবা চিত্রনাট্যকার (screenwriter)। এক সাক্ষাৎকারে তাঁদের অন্দরমহলের এই গোপন কথা খোলসা করলেন সেলিম খান (Salim Khan)। সম্প্রতি ‘সিকন্দর’ (Sikandar) ছবির ট্রেলার লঞ্চে ছেলে সলমন (Salman Khan) খানের পাশে উপস্থিত থাকতে দেখা গেছিল বাবা সেলিম খানকে।
সাক্ষাৎকারে পরিবার প্রসঙ্গে কথা উঠলে সেলিম বলেন, ‘হ্যাঁ, এমন হয়েছে। হয়তো সলমন এমন কিছু করেছে যেটা আমার পছন্দ হয়নি বা ও কোনও ভুল করেছে, আমি ওর সঙ্গে কথা বলি না। সেই সময় আমি যদি জানলার কাছে বসে থাকি, ও চুপচাপ অন্যদিকে চলে যাবে। আমাকে লুকিয়ে বাড়িতে ঢুকবে। পরে ঠিক আমার কছে এসে বলবে, ‘সরি, আমি যা করেছি, ঠিক করিনি।’
কথা প্রসঙ্গে সেলিম এও জানান, ‘আমি দেখেছি যখন মানুষ সফল হয়ে যায়, তারা একটা জিনিস ভুলে যায়, মানুষ হিসেবেও তাদের সফল হতে হবে। যখন এক খেলোয়াড় সফলতার চূড়ার কাছাকাছি চলে যান, তার লক্ষ্য থাকে শুধু তাদের খেলায়, আর কিছুতে না।’
সেলিম-সলমনের মধ্যে সম্পর্কটা তাহলে ঠিক কেমন?
সেলিমের কথায়, তাঁর সঙ্গে যেমন সলমনের বাবা-ছেলের সম্পর্ক বাদেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ‘শোলে’ ছবির চিত্রনাট্যকারের সঙ্গে তাঁর বাবার কিন্তু তেমনটা ছিল না। তাহলে বাবার সঙ্গে কেমন সম্পর্ক ছিল সেলিম খানের? ‘বাবার বুটজুতোর শব্দ পেলেই আমি ভয়ে কাঁটা হয়ে থাকতাম। আমি কখনই চাইনি আমার বাচ্চাদের সঙ্গে আমার সম্পর্কটাও এমন হোক’, বলেন সেলিম। তিনি বরং বন্ধু হয়েই থাকতে চেয়েছেন বরাবর।
প্রসঙ্গত, সেলিম খানের প্রথম পক্ষের স্ত্রী সালমা খানের সঙ্গে চার সন্তান রয়েছে- সলমন, সোহেল, আরবাজ এবং মেয়ে আলভিরা খান (অগ্নিহোত্রী)। অর্পিতা খানও তাঁদের মেয়ে। ১৯৮১ সালে সেলিম বিয়ে করেন অভিনেত্রী হেলেনকে। তাঁর সঙ্গেও সলমন এবং বাকি সন্তানদের সম্পর্ক খুবই ভাল।