Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বিয়ের সানাই বেজে গেছে ইমনের! হবু বরকে পাশে নিয়ে শুরু হল আইবুড়োভাত পর্ব

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই পাহাড়ের কোলে, খোলা আকাশের নীচে বসে চুটিয়ে প্রেম করছিলেন গায়িকা ইমন চক্রবর্তী ও তাঁর হবু স্বামী সুরকার নীলাঞ্জন ঘোষ। তবে এতদিন বিয়ের তারিখ নিয়ে তাঁরা কেউই তেমন ভাবে মুখ খোলেন নি। কিন্তু আজ সকলকে চমকে দিয়ে হবু ব

বিয়ের সানাই বেজে গেছে ইমনের! হবু বরকে পাশে নিয়ে শুরু হল আইবুড়োভাত পর্ব

শেষ আপডেট: 22 December 2020 09:57

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই পাহাড়ের কোলে, খোলা আকাশের নীচে বসে চুটিয়ে প্রেম করছিলেন গায়িকা ইমন চক্রবর্তী ও তাঁর হবু স্বামী সুরকার নীলাঞ্জন ঘোষ। তবে এতদিন বিয়ের তারিখ নিয়ে তাঁরা কেউই তেমন ভাবে মুখ খোলেন নি। কিন্তু আজ সকলকে চমকে দিয়ে হবু বরকে পাশে নিয়েই শুরু করলেন আইবুড়োভাত খাওয়ার পর্ব। পাহাড় থেকে ফিরেই বিয়ের পিঁড়িতে উঠছেন নাকি গায়িকা? এই প্রশ্ন ফ্যানেদের আরও বেশি করে নাড়া দিচ্ছে! এখনই বিয়ে করছেন কি না সেই নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি গায়িকা। তবে তাঁর যে আইবুড়োভাত পর্ব আজ থেকেই শুরু হয়ে গেছে, সে ছবি তিনি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ছবি পোস্টের পরেই শুভেচ্ছার জোয়ার নেমেছে তাঁর প্রোফাইলে। গোলাপি রঙের শাড়ি, গলায় সোনার নেকলেস, হাতে বালা, কপালে মেরুন টিপ আর এলো চুলে হবু নতুন বউয়ের থেকে চোখ ফেরানোই দায়! অন্যদিকে প্রথম দিনের আইবুড়োভাতে নীল রঙের পাঞ্জাবি পরেছেন হবু বর সুরকার নীলাঞ্জন ঘোষ। দুইজনের জুটি যে এখন মার্কেটে হটকেক তা বলাই যায়। তবে শুধু রূপে নয়, গুণেও তাঁরা একেবারে 'আইডিয়াল পার্টনার'। আইবুড়োভাতের মেনুতে রয়েছে সমস্তরকম বাঙালি পদ। মেনুতে রয়েছে ভাত, পাঁচ ভাজা থেকে শুরু করে সরষে ইলিশ। আশা করা যাচ্ছে নতুন বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধে ফেলবেন এই মিউজিক্যাল জুটি।

```