Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পৌষের শীতেও ভরা বসন্ত ইমনের জীবনে! হবু স্বামীর সঙ্গে রূপকথার জগতে পাড়ি গায়িকার

দ্য ওয়াল ব্যুরো: 'তুমি যাকে ভালবাসো...' হ্যাঁ, একদম ঠিক ধরেছেন ইমন চক্রবর্তীর কথায় বলছি! অবশেষে তিনি খুঁজে পেয়েছেন ভালবাসার মানুষকে, যাঁর সঙ্গে তিনি এখনও ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে রয়েছেন। মহাসমারোহে বাগদান সম্পূর্ণ হয়ে গেছে দুমাস আগেই। ত

পৌষের শীতেও ভরা বসন্ত ইমনের জীবনে! হবু স্বামীর সঙ্গে রূপকথার জগতে পাড়ি গায়িকার

শেষ আপডেট: 21 December 2020 10:08

দ্য ওয়াল ব্যুরো: 'তুমি যাকে ভালবাসো...' হ্যাঁ, একদম ঠিক ধরেছেন ইমন চক্রবর্তীর কথায় বলছি! অবশেষে তিনি খুঁজে পেয়েছেন ভালবাসার মানুষকে, যাঁর সঙ্গে তিনি এখনও ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে রয়েছেন। মহাসমারোহে বাগদান সম্পূর্ণ হয়ে গেছে দুমাস আগেই। তবে এই ভরা পৌষের শীতেও কিন্তু ইমনের জীবনে রয়েছে কেবলই বসন্ত! এমনটাই তো হওয়ার কথা, তাই হল। হবু স্বামী নীলাঞ্জন ঘোষের কোলে মাথা রেখে শুয়ে আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। না, নিজের প্রেম, বিয়ে কোনও কিছু নিয়েই তাঁর লুকোচুরি নেই। তাই নিজেদের সুন্দর মুহূর্ত উদযানের ছবিকেও তিনি ভাগ করে নিয়েছেন নিজের ফ্যানেদের সঙ্গে। 'আ ভেরি গুড মর্নিং' ক্যাপশনে লিখে ইনস্টাতে পোস্ট করেন সেই ছবি, ব্যাস কয়েক মুহূর্তের মধ্যেই তা জিতে নিয়েছে বহু মানুষের মন। প্রচুর লাইক, কমেন্ট ও শুভেচ্ছার বন্যা বয়ে গেছে ইমনের পোস্টে। এনগেজমেন্টের রেশ কাটতে না কাটতেই গায়িকা পৌঁছে গেছেন পাহাড়ের কোলে। অবশ্যই হবু স্বামীর সঙ্গেই। দার্জিলিংয়ে বসে জমিয়ে প্রেম করছেন তাঁরা। নেটিজেনদের অবশ্য মনে হয়েছে তাঁরা আসলে বিয়ের আগেই 'প্রি হানিমুনে' এসেছেন পাহাড়ে। মাথার উপরে নীল আকাশ, চারিদিকে সবুজে মোড়া। এরই মাঝে প্রেমিকের কোলে শুয়ে রূপকথার দেশে প্রেমে মজেছেন ইমন। সকাল সকাল প্রেমের আবেগঘন মুহূর্তই সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন গায়িকা। যদিও টলিপাড়ার গুঞ্জনে শোনা গেছে যে বাগদান হয়ে গেলেও করোনার কারণে এ বছর বিয়ের পিড়িতে বসতে পারছেন না ইমন, তাই নাকি সামাজিকভাবে বিয়েটা দেরি আছে। আবার ফ্যানেদের তরফ থেকে শোনা যাচ্ছে নতুন বছরেই নাকি গাঁটছড়া বাঁধবেন গায়িকা! আপাতত দার্জিলিংয়ে চুটিয়ে প্রেম করছেন সুরকার হবু স্বামীর সঙ্গে ইমন, আর তাঁদের ছবিও এই মুহূর্তে ইন্টারনেটে হটকেকের মতো ভাইরাল।

```