Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কুম্ভের শেষবেলায় স্বামীসহ হাজির ইমন! উদ্দেশ্য শুধু স্নান নয়, তবে? 

কিছু দিন আগেই এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয় ইমনকে। রাজারহাট কনসার্টে এদিন ইমন যখন পারফর্ম করছেন, তখন হঠাৎই কেউ তাঁকে বাংলা গান না গাওয়ার অনুরোধ করেন।

কুম্ভের শেষবেলায় স্বামীসহ হাজির ইমন! উদ্দেশ্য শুধু স্নান নয়, তবে? 

কুম্ভমেলায় সঙ্গীত পরিবেশন করতে চলেছেন গায়িকা ইমন

শেষ আপডেট: 20 February 2025 15:41

দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই সামনে এসেছিল খবরটা। দ্য ওয়াল আপনাকে জানিয়েছিল কুম্ভমেলায় সঙ্গীত পরিবেশন করতে চলেছেন গায়িকা ইমন চক্রবর্তী। ঠিক ছিল ১ ফেব্রুয়ারি অনুষ্ঠান করবেন তিনি। তবে সেই তারিখ বদলে শেষবেলায় ডাক পেলেন ইমন। এ দিন স্বামী নীলাঞ্জনকে নিয়ে তিনি হাজির প্রয়াগরাজে। এই সফরে তাঁর সঙ্গী সৌরেন্দ্র ও সৌম্যজিৎ। 

এ প্রসঙ্গে ইমনের বক্তব্য, "আগামীকাল আমাদের মহাকুম্ভে পারফরমেন্স আছে। ধন্যবাদ সঙ্গীত নাটক একাডেমি এই সম্মানটি দেওয়ার জন্য।" কুম্ভের পারফর্ম যে কোনও শিল্পীর কাছেই গর্বের। একই সঙ্গে ইমনও বাংলার গর্ব। আপাতত তাঁর পারফরম্যান্স কেমন হয়, তা জানতেই মুখিয়ে রয়েছেন সকলে। 

কিছু দিন আগেই এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয় ইমনকে। রাজারহাট কনসার্টে এদিন ইমন যখন পারফর্ম করছেন, তখন হঠাৎই কেউ তাঁকে বাংলা গান না গাওয়ার অনুরোধ করেন। তা শুনতেই ক্ষোভে ফেটে পড়েন গায়িকা। উত্তরে তিনি বলেন, 'হঠাৎই এমন জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না, এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। এমনটা হতে পারে না। সবচেয়ে অবাক ব্যপার বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবেনা বলছ?' ইমনের ঐ মন্তব্য নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা। তবে সেই বিতর্ক অতীত। আপাতত ইমনের ফোকাস কুম্ভমেলা।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                


```