Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IIFA: ‘শেরশাহ’ থেকে ‘৮৩’, ‘লুডো’, আইআইএফএ নমিনেশনে একুশের এক ঝাঁক 'মাস্টারপিস'

দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের সেরা ছবিগুলি জায়গা করে নিল ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (IIFA)। সম্প্রতি অ্যাকাডেমি তাদের ১২টি ক্যাটেগরি এবং তাদের নমিনেশনের নাম ঘোষণা করেছে। ‘শেরাশাহ’ থেকে ‘৮৩’, ‘লুডো’ ২০২১ সালের

IIFA: ‘শেরশাহ’ থেকে ‘৮৩’, ‘লুডো’, আইআইএফএ নমিনেশনে একুশের এক ঝাঁক 'মাস্টারপিস'

শেষ আপডেট: 1 April 2022 12:28

দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের সেরা ছবিগুলি জায়গা করে নিল ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (IIFA)। সম্প্রতি অ্যাকাডেমি তাদের ১২টি ক্যাটেগরি এবং তাদের নমিনেশনের নাম ঘোষণা করেছে। ‘শেরাশাহ’ থেকে ‘৮৩’, ‘লুডো’ ২০২১ সালের এক ঝাঁক দুরন্ত ছবি উঠে এসেছে সেই নমিনেশনের তালিকায়।

আরও পড়ুন: মাথার পিছনে ২ ইঞ্চি টাক! অ্যালোপেশিয়ার সঙ্গে লড়াইয়ের গল্প শোনালেন অভিনেত্রী সমীরা

আইআইএফএ অ্যাওয়ার্ডের ২২তম এডিশন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২০ এবং ২১ মে আবু ধাবির যশ আইল্যান্ডে। এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে ক্যাটেগরিগুলি হল সেরা ছবি, সেরা পরিচালনা, সেরা মুখ্যচরিত্র (নারী ও পুরুষ), সেরা পার্শ্বচরিত্র (নারী ও পুরুষ), সেরা মিউজিক ডিরেকশন, সেরা প্লেব্যাক সিঙ্গার (নারী ও পুরুষ), সেরা কাহিনিপট এবং সেরা লিরিক্স।

আইআইএফএ-র এবারের নমিনেশনে সবচেয়ে এগিয়ে আছে ‘শেরশাহ’ ছবিটি। সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত এই ছবিটি ১২টি ক্যাটেগরির সবকটিতেই মনোনীত হয়েছে। মনোনয়নের বিচারে তারপরেই থাকছে রণবীর সিংয়ের ‘৮৩’ এবং রাজকুমার রাও, সানিয়া মালহোত্রা, পঙ্কজ ত্রিপাঠীদের ‘লুডো’। এরা পেয়েছে যথাক্রমে ৯টি এবং ৬টি নমিনেশন। ‘থাপ্পড়’, ‘আতরঙ্গি রে’, ‘মিমি’ও রয়েছে তালিকায়। সেরা ছবির দৌড়ে খুব একটা পিছিয়ে নেই সইফ আলি খানের ‘তানাজি: দ্য আনসাঙ ওয়ারিয়’-ও।

একুশের সেরার শিরোপা কার মাথায় উঠবে তা জানতে অপেক্ষা করতেই হবে আরও মাস দেড়েক।


```