আইফা ২০২৩: ফের আলিয়ার মাথায় সেরার শিরোপা, পুরস্কার পেলেন হৃত্বিকও
দ্য ওয়াল ব্যুরো: আবু ধাবিতে অনুষ্ঠিত হল ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ডস (IIFA 2023 full winners list)। অভিষেক বচ্চন থেকে অনিল কাপুর, সলমন খান, ভিকি কৌশল, রীতেশ দেশমুখ, সারা আলি খানের মতো বহু তারকা উপস্থিত ছিলেন এবারের আইফায়। আর সেই মঞ্চেই আবার
শেষ আপডেট: 28 May 2023 07:32
দ্য ওয়াল ব্যুরো: আবু ধাবিতে অনুষ্ঠিত হল ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ডস (IIFA 2023 full winners list)। অভিষেক বচ্চন থেকে অনিল কাপুর, সলমন খান, ভিকি কৌশল, রীতেশ দেশমুখ, সারা আলি খানের মতো বহু তারকা উপস্থিত ছিলেন এবারের আইফায়। আর সেই মঞ্চেই আবারও সেরার তকমা ছিনিয়ে নিলেন আলিয়া ভাট (Alia Bhatt) ও হৃত্বিক রোশন (Hrithik Roshan)। ২০২২ সালের শুরুতেই মুক্তি পেয়েছিল আলিয়ার 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। সে ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে 'বিক্রম বেধা' সিনেমার জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন হৃত্বিক।
তবে এবছর আইফা অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি পুরস্কার ঝুলিতে ভরেছে 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা'। ঠিক এর পিছনেই রয়েছে সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। সেরা অভিনেত্রীর পাশাপাশি, সেরা সংলাপ, সেরা চিত্রগ্রাহক-সহ একাধিক পুরস্কার জিতেছে বনশালির ছবিটি।
এবছর আইফার মঞ্চে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে প্রবীণ অভিনেতা কমল হাসানের হাতে। অন্যদিকে, 'যুগ যুগ জিও' ছবির সৌজন্যে পুরস্কার জিতেছেন বলিউডের এভারগ্রিন অভিনেতা অনিল কাপুরও। এবারের অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিষেক বচ্চন ও ভিকি কৌশল।
একনজরে দেখে নেওয়া যায় এবছরের বিজয়ীদের তালিকা (IIFA 2023 full winners list):
- শ্রেষ্ঠ চলচ্চিত্র: দৃশ্যম ২
- সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট)
- সেরা অভিনেতা (পুরুষ): হৃত্বিক রোশন (বিক্রম বেধা)
- সেরা অভিনেতা (মহিলা): আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
- সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ): অনিল কাপুর (যুগ যুগ জিও)
- সেরা পার্শ্ব অভিনেতা (মহিলা): মৌনি রায় (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা)
- সিনেমায় ফ্যাশনের জন্য কৃতিত্ব: মনীশ মালহোত্রা
- ভারতীয় সিনেমায় অভিনয়ের সৌজন্যে লাইফটাইম অ্যাচিভমেন্ট: কমল হাসান
- সেরা অ্যাডাপ্টেড গল্প: আমিল কেয়ান খান এবং অভিষেক পাঠক (দৃশ্যম ২)
- সেরা মৌলিক গল্প: পারভেজ শেখ এবং জসমিত রিন (ডার্লিংস)
- সেরা ডেবিউট্যান্ট অভিনেতা (পুরুষ): শান্তনু মহেশ্বরী (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) এবং বাবিল খান (কালা)
- সেরা ডেবিউট্যান্ট অভিনেতা (মহিলা): খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)
- সেরা গায়ক (পুরুষ): অরিজিৎ সিং (কেশরিয়া, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা)
- সেরা গায়িকা (মহিলা): শ্রেয়া ঘোষাল (রসিয়া, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা)
- সেরা সঙ্গীত পরিচালনা: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা)
- সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (কেশরিয়া, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা)
- সেরা সিনেমাটোগ্রাফি: গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
- সেরা চিত্রনাট্য: গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
- সেরা সংলাপ: গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
- টাইটেল ট্র্যাকের জন্য সেরা কোরিওগ্রাফি: ভুল ভুলাইয়া ২
- সেরা সাউন্ড ডিজাইন: ভুল ভুলাইয়া ২
- সেরা সম্পাদনা: দৃশ্যম ২
- সেরা স্পেশ্যাল এফেক্ট (ভিজ্যুয়াল): ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা
- সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: বিক্রম বেধা
- সেরা সাউন্ড মিক্সিং: মনিকা ও মাই ডার্লিং
'ভাই' কি 'জান' হবেন? আবু ধাবিতে সলমনকে বিয়ের প্রস্তাব ভক্তের