Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ষশেষের রাতে একসঙ্গে ইব্রাহিম-পলক, ক্যামেরা দেখে মুখ ঢাকলেন সইফ পুত্র! প্রেমে কি সিলমোহর

যুগলে গাড়ির ব্যাকসিটে একত্রে বসে থাকতে দেখেই ক্যামেরার ঝলকানি শুরু হয়েছিল গিয়েছিল। তাতে পলক তেমন বিচলিত না হলেও এবার পাপারাৎজিদের দেখেই হাত দিয়ে প্রাণপনে মুখ ঢাকার দেওয়ার চেষ্টা করলেন ইব্রাহিম আলি খান। 

বর্ষশেষের রাতে একসঙ্গে ইব্রাহিম-পলক, ক্যামেরা দেখে মুখ ঢাকলেন সইফ পুত্র! প্রেমে কি সিলমোহর

শেষ আপডেট: 1 January 2024 13:00

দ্য ওয়াল ব্যুরো: দুজনের সম্পর্ক নিয়ে ফিসফাস গুঞ্জন রয়েছে দীর্ঘদিন ধরেই। তবে কেউই তাতে সিলমোহর দেননি। দুজনেই তারকা সন্তান, নিজেরাও পেশাগত জীবন শুরু করেছেন চলচ্চিত্র জগতেই। স্বাভাবিকভাবেই আলোকচিত্রীদের ক্যামেরার 'ফোকাস' হয়ে ওঠেন তাঁরা মাঝেমধ্যেই। আর দুজনকে একসঙ্গে দেখা গেলে তো কথাই নেই! সঙ্গে সঙ্গে ফ্রেমবন্দি করার চেষ্টা চলে। তেমনটাই হয়েছিল নিউ ইয়ার্স ইভে। যুগলে গাড়ির ব্যাকসিটে একত্রে বসে থাকতে দেখেই ক্যামেরার ঝলকানি শুরু হয়েছিল গিয়েছিল। তাতে পলক তেমন বিচলিত না হলেও এবার পাপারাৎজিদের দেখেই হাত দিয়ে প্রাণপনে মুখ ঢাকার চেষ্টা করলেন ইব্রাহিম আলি খান। 

ইব্রাহিম সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের পুত্র। আর পলক তিওয়ারি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা। সইফ আগে অভিনয় না করলেও ক্যামেরার পিছনে কাজ করেছেন তিনি। করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে সহকারী পরিচালকের ভূমিকায় ছিলেন তিনি। তবে খুব শিগগিরই তাঁকে অভিনয় করতেও দেখা যাবে বলে জানা গেছে। এদিকে পলকও সবে সবে অভিনয় জীবন শুরু করেছেন। সলমন খানের সঙ্গে 'কিসি কি ভাই কিসি কি জান' ছবিতে দেখা গেছে তাঁকে। 

ইব্রাহিম এবং পলককে একসঙ্গে মাঝেমধ্যেই প্রকাশ্যে দেখা যায়। বলিপাড়ার গুঞ্জন, দুজনে ডেট করছেন পরস্পরকে। তবে কেউই কখনও সে কথা স্বীকার করেননি। বরং পাপারাৎজিদের সামনে পড়ে গেলে মুখ ঢেকে ফেলতে দেখা যেত পলককে। ইব্রাহিম অবশ্য হাসি মুখেই পোজ দিতেন। তবে এবারে যেন রোল রিভার্সাল। ৩১ ডিসেম্বর রাতে আলোকচিত্রীদের দেখে শ্বেতা-কন্যা স্বাভাবিক থাকলেও ক্যামেরায় মুখ দেখাতে নারাজ ইব্রাহিম। বারবার হাত দিয়ে মুখ ঢাকতে দেখা গেল তাঁকে। 

ইব্রাহিমের ব্যাপারে প্রশ্ন করা হলে পলক বরাবরই জানিয়েছেন তাঁরা ভাল বন্ধু। "ও শুধুই একজন বন্ধু। আমি সোশ্যাল গ্যাদারিংয়ে ওর সঙ্গে সময় কাটাতে ভাল লাগে আমার। কমন বন্ধুদের সঙ্গেও এখানে ওখানে যাই, তবে এমন নয় যে আমরা প্রতিদিন হাই হ্যালো করি বা কথা বলি। তবে হ্যাঁ, ও এমন একজন যাকে আমি পছন্দ করি," জানিয়েছেন পলক। 


```