Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

"এমন সময়ের জন্য আমি বহুদিন অপেক্ষা করছিলাম...", কেন বললেন ইয়ামি গৌতম

দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুটাই হয়েছে ধামাকা দিয়ে‌। সুপারহিট নায়িকা না হলেও, পরিচালকদের এখন হট ফেভারিট তিনিই। না হলে কি আর ৮টি সিনেমার স্ক্রিপ্ট ঝুলিতে থাকে! তিনি ইয়ামি গৌতম। কাজের চাপ পড়বে জেনেও, তুমুল ব্যস্ততা বাড়বে জেনেও, খুশিতে এখ

"এমন সময়ের জন্য আমি বহুদিন অপেক্ষা করছিলাম...", কেন বললেন ইয়ামি গৌতম

শেষ আপডেট: 5 February 2021 12:27

দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুটাই হয়েছে ধামাকা দিয়ে‌। সুপারহিট নায়িকা না হলেও, পরিচালকদের এখন হট ফেভারিট তিনিই। না হলে কি আর ৮টি সিনেমার স্ক্রিপ্ট ঝুলিতে থাকে! তিনি ইয়ামি গৌতম। কাজের চাপ পড়বে জেনেও, তুমুল ব্যস্ততা বাড়বে জেনেও, খুশিতে এখন তিনি আত্মহারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে, পরবর্তী সিনেমা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। সেখানেই একের পর এক সিনেমার কথা বলতে গিয়ে মুখে চওড়া হাসি ফুটে ওঠে ইয়ামির। একটা সময় বলেই বসেন, "এমন সময়ের জন্য আমি বহুদিন অপেক্ষা করছিলাম।" ইতিমধ্যেই চার-চারটি সিনেমার জন্য একসঙ্গে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন তিনি! অবাক হবার মতোই ঘটনা। লকডাউনের পর এমন সুযোগ যে আসবে, এই আশা খোদ অভিনেত্রী নিজেই করেননি। জানালেন সদ্য শেষ করেছেন 'ভূত পুলিশ'-এর শ্যুটিং। এবারে অভিষেক বচ্চনের বিপরীতে ফেব্রুয়ারির শেষ থেকেই শুরু হবে 'দাসভি'র শ্যুটিং। এই সিনেমার প্রসঙ্গেই ইয়ামি জানান, "বহুদিন ধরেই পুলিশের চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল। ছোট থেকেই ডঃ কিরন বেদী আমার অনুপ্রেরণা। সেই কারণেই 'দাসভি'তে অভিনয় করার জন্য আমি ভীষণ এক্সাইটেড।" তারপরেই ইয়ামি জানান, "এরপরেই 'আ থার্সডে'র জন্য প্রস্তুতি নেব। ২০০৪ সালের 'আ ওয়েডনেস ডে' পর এটা সিরিজ হিসেবেই বেরোবে। এর কাহিনি একবার শুনেই আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম। কারণ বহুদিন পর এতো ভাল স্ক্রিপ্ট আমি শুনেছি।" এখানেই শেষ নয়। এরপরেই ইয়ামি জানান জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। সেখানে এক ক্রাইম জার্নালিস্টের ভূমিকায় তিনি অভিনয় করবেন। এত বড় মাপের পরিচালক, সঙ্গে এমন দুর্ধর্ষ স্ক্রিপ্ট হাতে পেয়ে নিজেকে সামলেই তিনি বললেন, "চারটে স্ক্রিপ্টের বিষয়ে পরে মুখ খুলব। আপাতত এগুলোতেই মনোনিবেশ করি!" ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন ৯বছর। কোনও কন্ট্রোভার্সিতেই তাঁকে দেখা যায় না। সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভও নন অভিনেত্রী। কম হলেও, দুর্দান্ত কাহিনির সিনেমাগুলোতেই দেখা যায় তাঁকে। তাহলে কি বেছে বেছে, পছন্দসই স্ক্রিপ্ট পেলে, তবেই কাজ করতে রাজি হন তিনি। এপ্রসঙ্গে ইয়ামি জানান, "অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, আমি এতো চুজি কেন। আসলে বহু সুযোগ পাই বলেই। হাসতে হাসতে বললেন সেকারণেই বছরে একটা সিনেমা করেও আমার মন ভাল থাকে। 'ভিকি ডোনার', 'কাবিল', 'বালা', 'উরি:দ্য সার্জিক্যাল স্ট্রাইক' পরেই আসলে সবটা বদলাতে শুরু করে।" এতরকমের চরিত্রে অভিনয় করার পরেও ভার্সেটাইল খেতাব যদিও এখনও জেতেননি অভিনেত্রী, তবুও সবশেষে বলেছেন, "আমি শুধু দর্শকদের নয়, নিজেকেও সারপ্রাইজ দিতে চাই। সেকারণেই বেছে বেছে কাজ করছি।"

```