Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অপমানিত, উপেক্ষিত, অসহায় বোধ করতাম: মন্দিরা বেদী

বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। মন্দিরা বেদী তাঁর দীর্ঘ কেরিয়ারে টেলিভিশন, সিনেমা এবং ক্রীড়াজগত—তিনটিতেই দাপটের সঙ্গে কাটিয়েছেন।

অপমানিত, উপেক্ষিত, অসহায় বোধ করতাম: মন্দিরা বেদী

মন্দিরা

শেষ আপডেট: 13 April 2025 17:07

দ্য ওয়াল ব্যুরো: বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। মন্দিরা বেদী (Mandira Bedi) তাঁর দীর্ঘ কেরিয়ারে টেলিভিশন, সিনেমা এবং ক্রীড়াজগত—তিনটিতেই দাপটের সঙ্গে কাটিয়েছেন। কিন্তু ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে যখন তিনি ক্রিকেট ব্রডকাস্টিংয়ে পা রাখেন, তখনকার অভিজ্ঞতা মোটেও মসৃণ ছিল না। সম্প্রতি সংবাদমাধ্যমের এক কথোপকথনে মন্দিরা বেদী খোলাখুলি বললেন, কীভাবে সে সময় তাঁকে লিঙ্গবৈষম্যের মুখে পড়তে হয়েছিল।

আমি নিজেকে প্রশ্ন করতাম, আমি এখানে কেন?

শান্তি’ ও ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-র মতো জনপ্রিয় সিরিয়াল ও সিনেমার মুখ মন্দিরা, যখন ২০০৩ সালের বিশ্বকাপে ক্রিকেটের স্টুডিও সেটে প্রথমবার পা রাখেন, তখন অনেকেই তাঁর জায়গা মেনে নিতে পারেননি। তিনি বলেন, “আমি নিজেকে উপেক্ষিত, অপমানিত মনে করতাম। নিজেকে অক্ষম মনে হতো। ভাবতাম, ‘আমি এখানে কী করছি?’ নিজের উপর সন্দেহ হতো, মনে হতো, ‘সমস্যা বোধহয় আমারই।

প্রশ্ন করলেও উপেক্ষা, উত্তর মেলেনি

তিনি জানান, তাঁকে ক্রিকেট ব্রডকাস্টিংয়ে আনা হয়েছিল সাধারণ দর্শকের মনের সব প্রশ্নগুলো সর্বসমক্ষে মেলে ধরার জন্য। কিন্তু ক্রিকেট কিংবদন্তিরা তাঁর প্রশ্ন প্রায়শই উপেক্ষা করতেন বা গুরুত্ব দিতেন না। এ অভিজ্ঞতা তাঁকে ভীষণভাবে মানসিকরূপে আঘাত করেছিল। করিনা কাপুর খানের এক শোতে এসে, মন্দিরা বলেন একমাত্র ব্যক্তি যিনি তাঁকে সম্মান দিয়েছিলেন, তিনি ছিলেন করিনার শ্বশুর ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক মানসুর আলি খান পতৌদি।

Pataudi
মানসুর আলি খান পতৌদি-এর সঙ্গে সইফ

এক সপ্তাহের মধ্যে বদলে দিলেন পরিস্থিতি

শুরুটা কষ্টকর হলেও দ্বিতীয় সপ্তাহ থেকেই মন্দিরা নিজের আত্মবিশ্বাস ফিরে পান। তিনি বলেন, ‘আমি বুঝতে পারলাম, কোনও চাপ নেই, কোনও প্রশ্ন টেবিলের বাইরে নয়। আমার মাথায় যে প্রশ্ন আসছে, তা অনেকেরই আসতে পারে। কেউ যদি আমাকে অসম্মান করে, আমি সেই প্রশ্ন বারবার করব, যতক্ষণ না উত্তর পাই। তখনই পরিবেশ বদলাতে শুরু করল। আমি তখন বুঝেছিলাম, আমি প্রেজেন্টারের চেয়ারে বসে আছি, প্রশ্ন করা আমার দায়িত্ব—আর আমি করবই।

আজকের দিনে কতটা বদলেছে পরিস্থিতি?

দু’দশকের বেশি সময় কেটে গেছে সেই ঘটনার পর। কিন্তু পরিস্থিতি আদৌ কতটা বদলেছে? মন্দিরা বলেন, ‘যখন বলা হয়েছিল এটা একটা ‘বয়েজ ক্লাব’, এখনও ঠিক তেমনই আছে। আমি সম্প্রতি একটা টুর্নামেন্ট করেছি—কিছুটা বদল এসেছে, কিন্তু পুরোপুরি নয়। আপনি বাইরে থেকে এলে, আপনি খেলার বিষয়ে জানলেও, আলাদা চোখে দেখা হয়। আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আর লড়াই চালিয়ে যেতে হবে।’ মন্দিরা বেদীর এই অকপট স্বীকারোক্তি আজও ক্রীড়াক্ষেত্রে নারীদের পথ চলার বাস্তব চিত্র তুলে ধরেছে। তবে তাঁর সাহসিকতা এবং দৃঢ়তা প্রমাণ করে, পরিবর্তনের পথ হয়তো কঠিন, কিন্তু অসম্ভব নয়।


```