Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মতের অমিল থাকলেও এক হওয়া যায়: হৃত্বিকের আবেগঘন পোস্টে জল্পনা, ফিরবেন কি সুজান?

দ্য ওয়াল ব্যুরো: এক যুগেরও বেশি সময়ের দাম্পত্য সম্পর্কে ছিলেন তাঁরা৷ প্রেম তারও আগে থেকে। তাই তাঁদের সম্পর্ক ভাঙার পর থেকেই তাঁরা সর্বদা আলোচনার শীর্ষে। এমন সুন্দর সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ নিয়েও জলঘোলা হয়েছে বিস্তর। হবে না-ই বা কেন, হৃত্বি

মতের অমিল থাকলেও এক হওয়া যায়: হৃত্বিকের আবেগঘন পোস্টে জল্পনা, ফিরবেন কি সুজান?

শেষ আপডেট: 27 November 2018 09:54

দ্য ওয়াল ব্যুরো: এক যুগেরও বেশি সময়ের দাম্পত্য সম্পর্কে ছিলেন তাঁরা৷ প্রেম তারও আগে থেকে। তাই তাঁদের সম্পর্ক ভাঙার পর থেকেই তাঁরা সর্বদা আলোচনার শীর্ষে। এমন সুন্দর সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ নিয়েও জলঘোলা হয়েছে বিস্তর। হবে না-ই বা কেন, হৃত্বিক-সুজানের ভালবাসার গল্প যে হার মানিয়েছে রূপকথাকেও! সেই রূপকথার এমন পরিণতি মেনে নিতে পারেননি অনেকেই। তাঁদের বিচ্ছেদের কথা আজও শোনা যায় বি-টাউনের অন্দরে কান পাতলেই। তবে ঘটনার পরে অবশ্য কেটে গিয়েছে চার-চারটি বছর। তবে এই চার বছরে বিবাহ-বিচ্ছেদের পরেও একসঙ্গে সময় কাটিয়েছেন এই জুটি। কখনও ডিনারে গেছেন, কখনও বা ছেলেদের নিয়ে ছুটি কাটিয়েছেন দু'জনে। তা দেখে ঘনিষ্ঠ মহল বলেছে, দাম্পত্যের চেয়েও বন্ধুত্বই নাকি বেশি জোরদার দু'জনের৷ হৃতিক-সুজান নিজেরাও এই বন্ধুত্বের কথা স্বীকার করেন। এমনকী, শোনা যাচ্ছে ফের বিয়েও করতে পারেন এই জুটি। এমন জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঋত্বিকের পোস্ট ঘিরে ফের নয়া গুঞ্জন৷ পারিবারিক মুহূর্তের কিছু ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে হৃতিক লিখেছেন, ‘‘এটা সুজান। আমার সব চেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার প্রাক্তন স্ত্রী, আমার আর আমাদের ছেলেদের ছবি তুলছে। এটা একটা ভীষণ পরিপূর্ণ মুহূর্ত। মুহূর্তটা আমাদের সন্তানদের গল্প বলছে। একটা পৃথিবীতে বাস করে কারও কারও নিজস্ব চিন্তা বা ভাবনা আলাদা হতেই পারে, কিন্তু তার পরেও একসঙ্গে থাকা সম্ভব। আলাদা আলাদা চাওয়া-পাওয়ার পরেও অবিচ্ছেদ্য থাকাটাই জীবনের একটা বড় চাওয়া হতে পারে। সেটাই একতার, সহিষ্ণুতার, সাহসের, ভালবাসার পৃথিবী। সেটা ঘর থেকেই শুরু হয়।" নতুন করে নিজের সেই ঘর বাঁধার কথাই কি বলছেন হৃতিক? ইঙ্গিত করছেন তাঁর ও সুজানের মতপার্থক্যের পরেও এক হতে চাওয়ার ইচ্ছের দিকে? উত্তর হয়তো সময়ই দেবে। দেখে নিন, হৃতিকের সেই পোস্ট। https://www.instagram.com/p/BqmfnSAHmAe/

```