Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

‘আপনি কি পাগল?’, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হৃতিকের বান্ধবী

‘আপনি কি পাগল?’, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হৃতিকের বান্ধবী

শেষ আপডেট: 13 October 2023 19:07

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা হৃতিক রোশনের বান্ধবী সাবা আজাদ মুম্বইয়ের ল্যাকমে ফ্যাশন উইকে গান গেয়ে চূড়ান্ত ট্রোলের শিকার হলেন। কেউ তাঁকে মানসিক ভারসাম্যহীন, কেউ আবার সরাসরি পাগল বলে কটাক্ষ করেছেন। গাইতে গাইতে র‍্যাম্পের উপর তিনি হঠাৎ অদ্ভুতভাবে নাচতে শুরু করেন। সেই নিয়েই নেটিজেনদের একাংশ সাবাকে নিয়ে ঠাট্টা শুরু করেছেন। তবে পাল্টা দিয়েছেন সাবা নিজেও। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে নিন্দেমন্দ দেখে কড়া জবাব দিয়েছেন নেটিজেনদের।

এমনিতে সাবা একজন সঙ্গীতশিল্পী হিসাবে যথেষ্ট প্রতিভাবান। তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে আসার পরই তিনি রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন। একাধিকবার তাঁর গানের প্রশংসা শোনা গিয়েছে হৃতিকের মুখেও। প্রেমিকাকে নিয়ে তিনি যে গর্বিত, সেটাও বলেছেন। কিন্তু ওই ফ্যাশন উইকে তাঁর নাচ দেখে তুমুল সমালোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে। একজন সাবা আজাদকে পাগল বলে কটাক্ষ করার পরেই তাঁকে পাল্টা জবাব দিয়েছেন সাবাও।

সমালোচনাকে গায়ে না মেখে পাল্টা হৃতিকের বান্ধবী বলেছেন, এমন ঘৃণার পৃথিবীতে আপনাদের মতো মানুষের মন্তব্যই বেশি। এসব কথা রোজই শুনি। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “হ্যাঁ আমাকে ক্রমাগত এই ঘৃণার বিরুদ্ধে লড়ে যেতে হবে। আমি অবশ্যই পাগল, কারণ পৃথিবী আপনার মতো লোকই ভর্তি, যারা আড়ালে বসে ঘৃণা ছড়ানো ছাড়া আর কিছুই করে না।” তবে সাবা মুখ খুললেও বান্ধবীর এমন অপমান নিয়ে এখনও অবধি প্রকাশ্যে কিছু বলতে দেখা যায়নি হৃতিককে।


```