
শেষ আপডেট: 20 May 2023 14:41
দ্য ওয়াল ব্যুরো: আরআরআর ছবিতে অস্কার বিজয়ের পর থেকেই জুনিয়র এনটিআর এর কাছে রয়েছে একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব। অন্যদিকে এশিয়ার অন্যতম সুপুরুষ হৃত্বিক রোশনও ব্যস্ত তাঁর আগামী ছবির শ্যুটিংয়ে। তবে এই দুই তারকাকে কি এবার দেখা যাবে একই ছবিতে? এই জল্পনা (says to meet at battleground) তৈরি করলেন দুই তারকা তাঁদের টুইটে।
শনিবার, হৃত্বিক নিজের টুইটার হ্যান্ডল থেকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেতা জুনিয়র এনটিআরকে (Hrithik Roshan wishes happy birthday to Junior NTR)। সেখানেই হৃত্বিক লেখেন, জন্মদিনের শুভেচ্ছা, গোটা বছর অ্যাকশনে ভরা থাকুক। এরপরই তিনি লেখেন, যুদ্ধভূমিতে তোমার জন্য অপেক্ষা করছি বন্ধু…।
https://twitter.com/tarak9999/status/1659869218094088199?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1659869218094088199%7Ctwgr%5Eec10210dc7306bbbc784ff234d556395ef8d6ddc%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fentertainment%2Fbollywood%2Fjr-ntr-responds-to-hrithik-roshans-birthday-post-tells-him-to-meet-at-yuddhabhoomi-101684581233337.html
হৃত্বিকের এই টুইটের উত্তর দিয়েছেন জুনিয়র এনটিআর। প্রত্যুত্তরে তিনি লেখেন 'ধন্যবাদ, আমিও সেই দিনের অপেক্ষায় দিন গুনছি। আশা করি তোমার নিশ্চিন্তে ঘুম হচ্ছে এই অপেক্ষার কথা ভেবে, কারণ আমিও যুদ্ধভূমিতে তোমাকে হারিয়ে দেওয়ার অপেক্ষা করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।'
দু'জনের এই টুইট চালাচালিতে স্বাভাবিক ভাবেই উত্তেজিত দুজনের অনুরাগীরাও। তাঁদের অনুমান, হৃত্বিক এবং জুনিয়র এনটিআর হয়তো ওয়ার ২ ছবিতে সামনাসামনি হতে চলেছেন। পাশাপাশি, এদিন জুনিয়র এনটিআরকে জন্মদিনের শুভেচ্ছায় ভরান ভক্তরা।
কুমার শানুর মেয়ে থেকে অনিল কুম্বলে, কান ফিল্ম ফেস্টিভ্যালে বাদ নেই কেউ!