Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

'ফাইটার'-এর জন্য হৃতিকের বিশেষ ডায়েট চার্ট! পাতে আছে এগ চিকেন বার্গারও

শোনা যায় উনি দিনে পাঁচ থেকে ছয়বার খাবার খান।

'ফাইটার'-এর জন্য হৃতিকের বিশেষ ডায়েট চার্ট! পাতে আছে এগ চিকেন বার্গারও

শেষ আপডেট: 2 February 2024 19:37

দ্য ওয়াল ব্যুরো: এমনও সম্ভব! ডায়েটিং করবেন এদিকে বার্গারও খাবেন? দুটো আবার একসঙ্গে হয় নাকি?  


তবে সম্ভব করে দেখিয়েছেন গ্রিক গড হৃতিক। শোনা যায় উনি দিনে পাঁচ থেকে ছ’বার খাবার খান। ভীষণ নিয়মমাফিক জীবন কাটান উনি। সপ্তাহে পাঁচদিন ওয়েট ট্রেনিং ও কার্ডিও করেন। আর রোজ রাত ৯টার মধ্যে বিছানায়।

তবে এছাড়াও ওঁর এক বিশেষ ডায়েট আছে। সেই তালিকায় আছে ডিম, মাছ, মাংস সব!


তেলে ভাজা খাবার খেতে খুব ভালবাসেন 'ফাইটার'-এর অভিনেতা। সুযোগ পেলেই খেয়ে ফেলেন শিঙ্গাড়া, পিৎজা থেকে শুরু করে ব্রাউনি, বার্গারও। তবে এবার খোঁজ মিলল 'কাহো না পেয়ার হ্যায়'-এর অভিনেতার বিশেষ ডায়েটের। কী কী থাকে সেখানে?

Egg White Or Egg Yolk: Which Is Healthier? - Tata 1mg Capsules
ডিমের সাদা অংশ
হৃতিকের জন্য যিনি খাবার বানান, তিনি নাকি দারুণ রান্না করেন বলে জানিয়েছেন অভিনেতা নিজেই। তাঁকে বললেই ডিমের সাদা অংশ, চিকেন ব্রেস্ট দিয়ে বানিয়ে ফেলেন বার্গার। সেটাও হৃতিকের প্রিয়!

Chicken calories: Amounts for different cuts and cooking methods
মাংস সেদ্ধ
সেদ্ধ করা মাংস খেতে বেশ পছন্দ করেন অভিনেতা। বলেন এতে আছে প্রোটিন ও মিনারেল। যা শরীরের জন্য উপকারী। এতে হার্টরেট ভাল থাকে, ওজন কমাতেও সাহায্য করে।

TASTE OF LIFE/ Fish boiled in hot water: After long search, fish-diet  advocate finds simple method | The Asahi Shimbun: Breaking News, Japan News  and Analysis
মাছ
মাছটা একটু কম তেলে যদি রান্না করা যায় তাহলে ভাল হয়। এতে শরীর সুস্থ থাকে ও শরীরে প্রোটিনও যায়। এতে থাকে আয়রন, জিঙ্ক, আয়োডিনও।

Steel Cut Oats | How to Cook the Perfect Bowl

ওটস
যে কোনও হোলগ্রেন ফুডে থাকে ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, আয়রন, জিঙ্ক, ভিটামিন আরও অনেক কিছু। রোজকার ব্যস্ততায় আমাদের শরীরের দিকে খেয়াল রাখার কথা মনে থাকে না। তবে সকালে যদি একবার ওটস খাওয়া যায়, তবে শরীর সুস্থ রাখে।

100+ Rice Pictures | Download Free Images on Unsplash
ভাত
কথায় আছে ভাত খেলে মোটা হয়ে যায়! আদতে তা নয়। চালে থাকে কার্বোহাইড্রেট। যা শরীরের জন্য খুবই দরকারি। 

Sweet Potato Pictures [HQ] | Download Free Images on Unsplash
রাঙা আলু
এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার, এছাড়াও আছে বিটা-ক্যারোটিন, যা শরীরকে সুস্থ রাখতে দরকার। ইমিউনিটিও বাড়ায়।

সম্প্রতি মুক্তি পেয়েছে 'ফাইটার'। চলতি বছরে মুক্তি পেতে চলেছে হৃতিকের 'কৃষ ৪'।


```