Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের বিয়ের পিঁড়িতে হৃতিক! কার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন 'গ্রিক গড'

দ্য ওয়াল ব্যুরো: ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হৃতিক রোশন (Hrithik Roshan)? আজ, ১০ জানুয়ারি অভিনেতার জন্মদিনে এমনই খবর উড়ছে বলিউডের অন্দরে। কিন্তু পাত্রী কে? জানা গেছে, নতুন বান্ধবী সাবা আজাদের (Saba Azad) সঙ্গেই এবার বিয়েটা (marry) সেরে ফ

ফের বিয়ের পিঁড়িতে হৃতিক! কার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন 'গ্রিক গড'

শেষ আপডেট: 10 January 2023 10:26

দ্য ওয়াল ব্যুরো: ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হৃতিক রোশন (Hrithik Roshan)? আজ, ১০ জানুয়ারি অভিনেতার জন্মদিনে এমনই খবর উড়ছে বলিউডের অন্দরে। কিন্তু পাত্রী কে? জানা গেছে, নতুন বান্ধবী সাবা আজাদের (Saba Azad) সঙ্গেই এবার বিয়েটা (marry) সেরে ফেলতে চাইছেন তিনি। তবে এই খবরের সত্যতা এখনও কোনও পক্ষই স্বীকার করেনি। কিন্তু যা রটে, তার কিছু তো ঘটে! আপাতত সেই ভরসাতেই দিন গুনছেন অনুরাগী থেকে বলিপাড়ার সবাই।

উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরেই সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন হৃতিক। যদিও এ কথা কেউই অফিসিয়ালি ঘোষণা করেননি। কিন্তু দুজনের একসঙ্গে একাধিক জায়গার ছবি দেখলে দুইয়ে দুইয়ে চার করে নিতে অসুবিধা হবে না কারওই। মঙ্গলবার অভিনেতার জন্মদিন উপলক্ষে একটি পোস্টও করেছেন সাবা। সূত্রের খবর, চলতি বছরেই শেষের দিকে সাবার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃতিক।

বলিউডে অভিষেকের পরেই বহুদিনের বান্ধবী সুজান খানকে বিয়ে করেছিলেন হৃতিক। যদিও তারপর একাধিকবার কখনও করিনা কাপুর, কখনও কঙ্গনা রানাওয়াতের সঙ্গে হৃতিকের প্রেমের গুঞ্জন ছড়ায়। অবশেষে ২০১৪ সালে দুজনের দাম্পত্যে সত্যিই চিড় ধরে। আলাদা হয়ে যান সুজান-হৃতিক। তবে বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও হৃত্বিক এবং সুজান দুই সন্তানের দায়িত্ব সমানভাবে পালন করেন এখনও। কোনওরকম তিক্ততা দেখা যায়নি তাঁদের বিচ্ছেদে।

এর পাশাপাশি বিবাহবিচ্ছেদের পর হৃত্বিক এবং সুজান দুজনেই আলাদা আলাদা সম্পর্কে জড়িয়েছেন। তবে কোথাওই থিতু হননি দুজন। অনেকে ভেবেছিলেন দুই ছেলের কথা ভেবে আবার হয়তো এক হবেন সুজান এবং হৃতিক। তবে না। এবার তিনি নতুন করে জীবনটা আর একবার শুরু করার কথা ভাবছেন বলেই শোনা যাচ্ছে। আর এই নতুন শুরুয়াতে তাঁর সঙ্গী হতে চলেছেন বান্ধবী সাবা আজাদই।

পাঠানের ট্রেলার মুক্তি, ভরপুর অ্যাকশনে শাহরুখ খান, পিছিয়ে নেই জনও


```