Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

এবার ছাদনাতলায় হৃত্বিক রোশন! বান্ধবী সাবাকে বিয়ে করবেন খুব শিগগিরই

দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুরের পর এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)? বি-টাউনে কান পাতলে এমন খবরই শোনা যাচ্ছে। সূত্রের খবর, খুব শীঘ্রই নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন বলিউডের 'গ্রিক গড'। প্রাক্তন

এবার ছাদনাতলায় হৃত্বিক রোশন! বান্ধবী সাবাকে বিয়ে করবেন খুব শিগগিরই

শেষ আপডেট: 21 July 2022 06:19

দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুরের পর এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)? বি-টাউনে কান পাতলে এমন খবরই শোনা যাচ্ছে। সূত্রের খবর, খুব শীঘ্রই নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন বলিউডের 'গ্রিক গড'।

প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কিছু বছর সিঙ্গল ছিলেন অভিনেতা। তবে সম্প্রতি তাঁর জীবনে নতুন প্রেম এসেছে। গায়িকা ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। কিছুদিন আগেই যুগলে প্যারিস ঘুরে এসেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ার কল্যাণে সকলেরই চোখে পড়েছে। এবার তাঁদের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।

‘আমি প্রেগন্যান্ট নই, সইফ অনেক করেছে, আর নয়’! জল্পনায় জল ঢাললেন করিনা

বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে পারেন দুই তারকা। যদিও এখনও পর্যন্ত হৃত্বিক কিংবা সাবা, কারও পক্ষ থেকেই অফিশিয়ালি কোনওরকম ঘোষণা করা হয়নি। কিছুদিন আগেই ফারহান আখতারের বিয়ের অনুষ্ঠানে হৃত্বিককে (Hrithik Roshan) তাঁর মা-বাবার সঙ্গে দেখা গিয়েছিল। আবার করণ জোহরের পার্টিতে সাবার হাত ধরেই এসেছিলেন 'গ্রিক গড'।

প্রসঙ্গত, হৃত্বিক রোশনকে শীঘ্রই দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সেফ আলি খান। এটি তামিল ছবি 'বিক্রম বেদা'-র অফিসিয়াল রিমেক। সূত্রের খবর, আগামী বছরেই ছবিটি মুক্তি পাবে বড়পর্দায়।


```