Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হৃতিকের বিপরীতে এবার 'আরআরআর' তারকা, 'ওয়ার ২' নিয়ে বড় ঘোষণা যশ রাজের

দ্য ওয়াল ব্যুরো: 'ওয়ার ২' (War 2) নিয়ে জোরকদমে কাজে লেগে পড়ল যশ রাজ ফিল্মস (YRF)। 'পাঠান'-এর অভাবনীয় সাফল্যের পরও হৃতিকের ছবির পরিচালনার ভার সিদ্ধার্থ আনন্দের বদলে অয়ন মুখোপাধ্যায়কে দেওয়া হয়েছে। আর এবার জানা গেল, ছবিতে হৃতিকের (Hrithik Ro

হৃতিকের বিপরীতে এবার 'আরআরআর' তারকা, 'ওয়ার ২' নিয়ে বড় ঘোষণা যশ রাজের

শেষ আপডেট: 5 April 2023 06:34

দ্য ওয়াল ব্যুরো: 'ওয়ার ২' (War 2) নিয়ে জোরকদমে কাজে লেগে পড়ল যশ রাজ ফিল্মস (YRF)। 'পাঠান'-এর অভাবনীয় সাফল্যের পরও হৃতিকের ছবির পরিচালনার ভার সিদ্ধার্থ আনন্দের বদলে অয়ন মুখোপাধ্যায়কে দেওয়া হয়েছে। আর এবার জানা গেল, ছবিতে হৃতিকের (Hrithik Roshan) পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর (Jr NTR)। এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই 'ওয়ার ২' নিয়ে উন্মাদনা দ্বিগুণ বেড়ে গিয়েছে।

'আরআরআর' ছবির অভূতপূর্ব সাফল্য নিয়ে বর্তমানে খুশির জোয়ারে ভাসছে গোটা দেশ। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে দুই দক্ষিণী তারকার চাহিদাও। মঙ্গলবার মুক্তি পাওয়া সলমন খানের নতুন ছবির একটি গানে ক্যামিও করতে দেখা গিয়েছে 'আরআরআর' তারকা রামচরণকে। যদিও তিনি আগেই বলিউডে ডেবিউ করেছেন। তবে সেই ছবি বক্স অফিসে ধরাশায়ী হয়েছিল। এবার বলিউডে পা রাখতে চলেছেন ছবির অপর তারকা জুনিয়র এনটিআর।

এখনও অবধি যা খবর, হৃতিকের বিপরীতে ছবির প্রধান ভিলেন চরিত্রে দেখা যাবে এনটিআরকে। এর আগে 'ওয়ার'-এ টাইগার শ্রুফ ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন। সে ছবিতে তাঁকে দু'রকম চরিত্রে দেখা গিয়েছিল। এবার 'ওয়ার ২'-তে অন্য বলিউড অভিনেতার বদলে দক্ষিণী তারকার উপরেই বাজি ধরল নির্মাতারা। এখন দেখার, দক্ষিণী ছবির পর নিজের অভিনয় দিয়ে বলিউডও জয় পারেন কিনা জুনিয়র এনটিআর।

‘ওয়ার ২’ নিয়ে বড় ঘোষণা, বদলে যাচ্ছেন পরিচালক! স্পাই থ্রিলারের দায়িত্বে কে


```