Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্যুটিং, ডেট, না ডে ট্রিপ? প্রজাতন্ত্র দিবসে কী করবেন টলিপাড়ার তারকারা

প্রজাতন্ত্র দিবসে ছুটিই ছুটি! এইদিন অনেকের অনেক ধরণের পরিকল্পনা।

শ্যুটিং, ডেট, না ডে ট্রিপ? প্রজাতন্ত্র দিবসে কী করবেন টলিপাড়ার তারকারা

শেষ আপডেট: 20 January 2024 17:36

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসে ছুটিই ছুটি! এইদিন অনেকের অনেক ধরণের পরিকল্পনা। কেউ চলে যাচ্ছে ছুটি কাটাতে পাহাড়ে, কেউ আবার এইদিনও কাজে ব্যস্ত। কেমন কাটছে টলিউডের প্রজাতন্ত্র দিবস?


ডোনা ভৌমিক
টুম্পা অটোওয়ালির শুটিং চাপের মাঝেও এদিকওদিক ঘুরেফিরে বেড়ান সবার প্রিয় টুম্পা। প্রজাতন্ত্র দিবসের দিন কী প্ল্যান জেনে নিন, '২৬শে জানুয়ারি শুটিং বন্ধ। তাই ভেবেছি আমরা চারজন বন্ধু মিলে পিকনিক করতে যাব। কোথায় যাব ঠিক করিনি, তবে যাব নিশ্চয়ই। আর তার আগের দিন আছে কালার্স বাংলার টুম্পা অটোওয়ালির তরফের পিকনিক। তাই পরপর দুদিনই আমি বেশ আনন্দেই কাটাব'।

অর্পণ ঘোষাল
সম্প্রতি ক্লিকে 'রাজা রানি রোমিও' সিরিজে অভিনয় করে সবার মন জিতেছেন অভিনেতা অর্পণ ঘোষাল। এই বিশেষ দিনে উনি কী করছেন, 'ছোট থেকেই প্রজাতন্ত্র দিবসের শুরু হয় সকালে দূরদর্শন ন্যাশনালে অনুষ্ঠান দেখে। তারপর আমি আমার স্বাভাবিক দৈনন্দিন রুটিনেই এগোব। তবে ওইদিন যেহেতু কাজের চাপ কম, এইবার তাই ইচ্ছা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের " পথের দাবী" উপন্যাস অবলম্বনে নির্মিত, উত্তম কুমার অভিনীত "সব্যসাচী" সিনেমাটি দেখার।'

সুদিপ্তা রায়
কালার্স বাংলায় 'ফেরারি মন'-এর শুটিং-এর মাঝে একদিন ছুটি। কী করবেন 'তুলসি?' 'এইদিনটা প্রতি বছরের মতই একরকম ভাবে কাটাব। প্রথমে সকালে পাড়ায় যাব পতাকা উত্তোলন করব সবাই মিলে। এটা আমি প্রতি বছরই করি। কিছু গরীব বাচ্চাদেরকে খেলনা, জামাকাপড় ইত্যাদি দেবো আমি আর আমার কিছু বন্ধু মিলে। তারপর বিকেলে ঘুরতে বেরব, সঙ্গে খাওয়াদাওয়া, শপিং তো মাস্ট। ব্যাস তারপর বাড়ি!'


অনুজয় চট্টোপাধ্যায়
ছুটির দিনেও ছুটি নেই ওনার। 'সকাল থেকে আটকে থাকব। এইদিন আমাদের শো আছে'। এমনই জানালেন তিনি। সম্প্রতি ব্রাত্য বসুর 'হুব্বা' সিনেমায় অভিনয় করতে দেখা যায়। থিয়েটার, রেডিও, সিরিজ, সিনেমা সবেতেই অনুজয় সবার মন কাড়ছে।


```