Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ষবরণে মাতলেন টলিতারকারা! নতুন আশা নিয়ে স্বাগত জানালেন ২০২১ কে

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ কে বিদায় জানাতে ব্যস্ত ছিলেন সেলেব থেকে সাধারণ মানুষ, সকলেই। ২০২০র সকল না পাওয়া, পৃথিবীব্যাপী এই গভীর অসুখের শেষ চেয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সকলে। বর্ষবরণের পার্টিতে মজেছেন আমজনতা থেকে বাংলার তাবড় তাবড় তারকারা। সক

বর্ষবরণে মাতলেন টলিতারকারা! নতুন আশা নিয়ে স্বাগত জানালেন ২০২১ কে

শেষ আপডেট: 1 January 2021 08:05

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ কে বিদায় জানাতে ব্যস্ত ছিলেন সেলেব থেকে সাধারণ মানুষ, সকলেই। ২০২০র সকল না পাওয়া, পৃথিবীব্যাপী এই গভীর অসুখের শেষ চেয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সকলে। বর্ষবরণের পার্টিতে মজেছেন আমজনতা থেকে বাংলার তাবড় তাবড় তারকারা। সকলেই একটাই আশাতে বুক বাঁধছেন, ২০২১ যেন সুন্দর হয়! পৃথিবী যেন আবার শান্ত হয়ে যায়। বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক থেকে শুরু করে হিরো-হিরোইনরা, সকলেই ৩১ ডিসেম্বর রাতে জমিয়ে পার্টি করেছেন। স্বাগত জানিয়েছেন ২০২১কে। মেতে উঠেছেন হুল্লোড় ও প্রাণের উজানে। করোনা আবহে খুব জমজমাটি পার্টি বাইরে গিয়ে কেউই করতে পারেননি। তাই বাড়িতেই ঘরোয়া পার্টিতে মজলিস জমিয়েছেন অনেকেই। বর্ষবরণের আগের রাতে তাই পুরদস্তুর পার্টিমুডে দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব-রুক্মিণী থেকে শুরু করে ঋতাভরী চক্রবর্তী, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরির মতো অনেককেই।তাঁরা কেবল নিজেরা আনন্দ করেননি, আনন্দের ঝলকও ভাগ করে নিয়েছেন ফ্যানেদের সঙ্গে। ইনস্টাগ্রাম থেকে ট্যুইটার, সর্বত্রই জোয়ার নেমেছে শুভেচ্ছার। সেলেবরাও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ফ্যানেদের। অনিরুদ্ধ রায় চৌধুরির ঘরোয়া আড্ডায় দেখা মিলল দেব ও রুক্মিণী মৈত্রর। ২৫ ডিসেম্বর দেবের জন্মদিনকে কেন্দ্র করেও নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছিল প্রবল উন্মাদনা। নেটাগরিকরা অনেকেই মনে করছেন, বান্ধবী রুক্মিনীকে সঙ্গে নিয়ে দেবের সেলিব্রেশন মুড শুরু হয়ে গিয়েছে ২৫ তারিখ থেকেই! টলি পাড়ার অন্যতম সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী পাড়ি দিয়েছেন দুবাইয়ে। সেখান থেকেই ভিন্ন মেজাজে ছবি পোস্ট করেছেন, আর সেই সঙ্গে ক্যাপশনে লেখেন '২০২১ যেন ২০২০-র মতো আর না ঠকায়!' অন্যদিকে, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আরবানার বাড়িতে বর্ষবরণের আগে পার্টিতে বসে চাঁদের হাঁট। টলিউডের দুই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও রাজা চন্দ ছিলেন সেই রাতের অন্যতম তারকা। সেলেব দম্পতি সৃজিত ও মিথিলাকে দেখা গেছে ২০২০-এর শেষ রাতে কবজি ডুবিয়ে পেট পুজো করতে। সেই পার্টিতে রাজের ঘনিষ্ঠ দুই বন্ধু কাঞ্চন মল্লিক ও রুদ্রনীল ঘোষও আমন্ত্রিত ছিলেন। নিজের বাড়িতেই উদযাপনের মেজাজ তৈরি করে নিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। যদিও তিনি একা নন, জুড়িদার হিসেবে অবশ্য রয়েছেন তাঁর এক বন্ধুও। নিকি মিনাজের গানের তালে কোমর দোলাতে দেখা গেছে তাঁকে। ইনস্টাগ্রামে সেই ভিডিও আপলোডও করেছেন অভিনেত্রী। এরই মধ্যে ২০২০র যে ভয়াবহতা, মানুষের কষ্ট! পরিযায়ী শ্রমিকদের মাইলের পর মাইল হেঁটে আসার ছবি ট্যুইট করেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, লেখেন 'চলে যাচ্ছে... বছর চলে যাচ্ছে চলেই যাচ্ছে আসছে বছর বছর বছর চলে যাচ্ছে চলেই যাচ্ছে...', একরাশ মনখারাপ শেষ হয়ছে ২০২০! তারই সঙ্গে নতুন বছরের নতুই আলোর আশায় বুক বাঁধছেন আপামর জনগণ। দেখা যাক, বিশের বিষ কাটিয়ে, কতটা শুভ হয় ২০২১!

```