Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪১ বছর বয়সেও টানটান সুনিধির চেহারা, ৫ দিনেই কমিয়ে ফেললেন ১০ কেজি ওজন! কীভাবে অসাধ্য সাধন?

উইকিপিডিয়া বলছে, তাঁর বয়স এখন ৪১। কিন্তু তাঁর ফিটনেস উল্টে দিয়েছে যাবতীয় প্রথাগত হিসেব।

৪১ বছর বয়সেও টানটান সুনিধির চেহারা, ৫ দিনেই কমিয়ে ফেললেন ১০ কেজি ওজন! কীভাবে অসাধ্য সাধন?

সুনিধি চৌহান

শেষ আপডেট: 11 May 2025 17:53

দ্য ওয়াল ব্যুরো: তিনি যেন 'ভারতের শাকিরা'। ৪০-এর কোঠাতেও তিনি যেন চঞ্চলা ষোড়শী। তিনি সুনিধি চৌহান। কিছু দিন আগেই কলকাতা কাঁপিয়েছেন সুনিধি। তাঁর ফিটনেস দেখে দর্শক কার্যত 'থ'। ওদিকে উইকিপডিয়া বলছে, তাঁর বয়স এখন ৪১। কিন্তু তাঁর ফিটনেস উল্টে দিয়েছে যাবতীয় প্রথাগত হিসেব। টোনড শরীর, মেদহীন দেহ, আর অসম্ভব এনার্জিতে ভরা সুনিধি আজ শুধুই গায়ক নন, একজন পারফর্মারও বটে। 

তবে একদিনে এই ফিটনেস আসেনি। কীভাবে সম্ভব হল এই পরিবর্তন? কেমন করেই বা ৫ দিনে ১০ কেজি ওজন কমালেন সুনিধি চৌহান? 

View this post on Instagram

A post shared by Sunidhi Chauhan (@sunidhichauhan5)

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনিধির ফিটনেস চর্চা নিয়ে মুখ খুলেছেন তাঁর ট্রেনার বিরাজ সারমালকার। তিনি জানিয়েছেন গায়িকার সাম্প্রতিক মিউজিক অ্যালবাম 'আঁখ'-এর জন্যই ৫ দিনে তাড়াহুড়ো করে ১০ কেজি ওজন ঝরিয়ে তবে ছাড়েন সুনিধি। 

তাঁর কথায়, ‘এমন খাবার ও খেত যাতে শরীরে ১২০০ ক্যালোরির বেশি শরীরে প্রবেশ না করে। এ ছাড়াও ওজন কমানোর জন্য ও বেছে নিয়েছিল ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই বিশেষ ডায়েটে সাধারণত ১৬ ঘণ্টা উপোস থাকেন সুনিধি। আর খাওয়াদাওয়া সেরে ফেলেন ৮ ঘণ্টার মধ্যেই।’ 

সুনিধি যে শুধু ওজন ঝরিয়েছেন তা নয়, সেই সঙ্গে তাঁর ফিটনেসও প্রশংসনীয়। ওয়েট ট্রেনিং করার সময়ে ৯০ কেজি তোলার ক্ষমতা সুনিধি রাখেন, জানিয়েছেন তাঁর ট্রেনারই। ট্রেনারের কথায়, ‘ও অনায়াসে ৯০ কেজি ওজন তুলে ফেলে, স্কোয়াট করতে পারে ৭০ কেজি ওজন নিয়ে। পুলআপসেও পারদর্শী। মাত্র ২৫ মিনিটেই ৫ কিলোমিটার দৌড়োনোর ক্ষমতা রাখে সুনিধি।’ 

আপনিও যদি সুনিধির মতো চাবুক শরীর পেতে চান, সেই উপায়ও বাতলেছেন গায়ক। তাঁর কথায়, ‘সকালবেলা যে খাবারটা খেয়ে উপোস ভাঙছেন তাতে যেন শর্করার পরিবর্তে প্রোটিন ও ফ্যাটই থাকে। প্রয়োজনে শর্করা বাদ দিন।’ 

তাই বলে খিদে পেলে না খেয়ে থাকেন না গায়ক। সুনিধি বলেন, ‘কখনও বাদাম খেয়ে নেই। ব্যস, পরের তিন ঘণ্টা খিদে গায়েব। যেদিন জিমে ওয়েট তুলি সেদিন কিন্তু প্রোটিন শেক আমার মাস্ট। তবে সন্ধে সাড়ে সাতটার পর আমি সাধারণত কিছু খাই না।’ 

সুনিধি পেরেছেন, দীর্ঘ পরিশ্রমের ফল পেয়েছেন হাতেনাতে। কী ভাবছেন? বিয়ে বাড়ির মরসুমে আপনিও সুনিধির দেখানো পথে হাঁটবেন নাকি? কথাতেই তো বলে, 'কষ্ট করলেই কেষ্ট মেলে'।


```