Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সলমন খান: দুষ্টুমিষ্টি রোমান্স থেকে কৃষ্ণসার শিকার করে লরেন্স বিষ্ণোইয়ের চক্ষুশূল 'ভাইজান'

মামলায় বারবার জেরবার হয়েছে তাঁর অভিনয় জীবন।

সলমন খান: দুষ্টুমিষ্টি রোমান্স থেকে কৃষ্ণসার শিকার করে লরেন্স বিষ্ণোইয়ের চক্ষুশূল 'ভাইজান'

সলমন খানের জন্মদিন শুক্রবার। গ্রাফিক্স- শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 27 December 2024 12:03

দ্য ওয়াল ব্যুরো: সলমন খান। মুম্বইয়ের সর্বকালের সবথেকে বিতর্কিত ও চর্চিত অভিনেতাদের মধ্যে একজন। বান্ধবীদের ঢল, বিয়ের গুঞ্জন, অস্ত্র মামলা, বিরল প্রজাতির হরিণ শিকার থেকে ফুটপাতবাসীদের উপর বেপরোয়া গাড়ি চালানোর মামলায় বারবার জেরবার হয়েছে তাঁর অভিনয় জীবন। গুরু দত্ত, রাজ কাপুর, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, রাজেশ খান্নার ব্যক্তিগত জীবন নিয়ে বহু চর্চা সাদা-কালো যুগে হলেও সঞ্জয় দত্ত প্রথম চমকে দিয়েছিলেন অপরাধ জগতের সঙ্গে জুড়ে গিয়ে। তারপর পর্দায় আসেন 'দাবাং' অভিনেতা 'বজরঙ্গী ভাইজান' সল্লুভাই।

সলমনের জন্ম ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর। আটের দশকে এক মিষ্টি মিষ্টি দুষ্টু হাসির রোমান্টিক নায়ক পরবর্তীকালে পেশিশক্তির প্রতীক হয়ে ওঠেন। প্রায় চার দশক ধরে দেশের যুবসমাজকে দুলিয়ে দেওয়া নায়ক তিনি। হিন্দি সিনেমা জগতে ২০১৫ সালে তাঁর ব্রান্ড ভ্যালু ছিল সর্বোচ্চ ৮১৫.৫৩ কোটি টাকা। সেটাই পরের বছরেই পড়ে গিয়ে দাঁড়ায় ২৭০.৩৩ কোটি টাকা। তারপর ব্রান্ড ভ্যালুকে তিনি ২০২৩ সালে ৭০০ কোটি টাকায় নিয়ে গিয়ে আসেন। সুতরাং, দেখা যাচ্ছে যে, সলমন তাঁর অভিনয় জীবনে কীভাবে উত্থান-পতনের মধ্য দিয়ে আরব সাগরের ঢেউয়ে ভেসে রয়েছেন।

সলমনের জন্ম মধ্যপ্রদেশের ইন্দোরে। নাম আবদুল রশিদ সেলিম সলমন খান। এক প্রতিষ্ঠিত চলচ্চিত্র পরিবারে তাঁর জন্ম। তাঁর বাবা সেলিম খান মুম্বইয়ের তৎকালীন বোম্বের প্রতিষ্ঠিত চিত্রনাট্যকার। সৎ মায়ের নাম হেলেন। এতকিছু সত্ত্বেও তাঁর সিনে-জীবন মোটেই মসৃণ ছিল না। তাঁর অভিনয় জীবন শুরু হয় বিবি হো তো অ্যাইসি (১৯৮৮) ছবিতে। পরের বছরেই ১৯৮৯ সালে ম্যায়নে প্যার কিয়া ছবিতে নায়কের ভূমিকায় এসে দর্শকদের মন জয় করে নেন। 

নয়ের দশক জুড়ে সলমন একের পর এক হিট ছবির জন্ম দেন। যেমন- হাম আপকে হ্যায় কৌন, করণ অর্জুন, জিত, প্যায়ার কিয়া তো ডরনা কিয়া, বিবি নম্বর ওয়ান। তাঁর মারামারি ও নাচের দক্ষতার সঙ্গে দুষ্টুমিষ্টি রোমান্স যুবক-যুবতীদের মন জিতে নেয়। ২০০০ সালে তাঁর জীবনে নেমে আসে ব্যাপক বিপত্তি। তা সত্ত্বেও পথরোধ করে রাখা যায়নি সলমনের। তেরে নাম, ওয়ান্টেড, দাবাং, এক থা টাইগারের হিট ছবির জন্ম দেন তিনি।

সলমন ও বিতর্ক

হিট অ্যান্ড রান মামলা (২০০২): রাতের মুম্বইয়ে ফুটপাতের উপর শুয়ে থাকা মানুষের উপর দিয়ে একটি বেপরোয়া গাড়ি চলে যায়। তাতে একজনের মৃত্যু ও কয়েকজন আহত হন। সেই গাড়িটি সলমন খান চালাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। ২০১৫ সালে দোষী সাব্যস্ত হন অভিনেতা। কিন্তু, ওই বছরেরই শেষ দিকে তাঁকে বেকসুর করে দেওয়া হয়। যা নিয়ে প্রবল বিতর্ক দেখা দেয়।

কৃষ্ণসার হরিণ শিকার মামলা (১৯৯৮): হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিং চলাকালীন সলমনের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। যে মামলায় ২০১৮ সালে তিনি দোষী সাব্যস্ত হন। পাঁচবছরের জেলের শাস্তি হয়। পরে রহস্যজনকভাবে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। এই শিকারের ঘটনাতেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ে বিষনজরে পড়েন সলমন। তাঁকে খুনের হুমকি দিয়েছে লরেন্সের দল।

বিবেক ওবেরয়ের সঙ্গে বিবাদ (২০০৩): ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিবেক ওবেরয়ের সঙ্গে তুমুল বিবাদে জড়িয়ে পড়েন সলমন। যা নিয়ে বিরাট আলোচনা, গুঞ্জন ছড়িয়ে পড়লে সলমনের জীবনে অকস্মাৎ অন্ধকার নেমে আসে, প্রভাব পড়ে অভিনয় জীবনেও।

বিগ বস বিতর্ক: বিগ বসের উপস্থাপক হিসেবে সলমনের বিরুদ্ধে একপেশে মনোভাবের অভিযোগ ওঠে। শো চলাকালীন তাঁর কিছু মন্তব্য এবং কার্যকলাপ বিতর্কের সৃষ্টি করে। এতে দর্শক ও যোগদানকারী ব্যক্তিত্বরা বেজায় চটে যান সলমনের উপরে।

২৬/১১ হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য (২০১০): এক সাক্ষাৎকারে মুম্বইয়ে জঙ্গি হামলা নিয়ে তাঁর মন্তব্যকে ঘিরে ব্যাপক জলঘোলা হয়েছিল। সাক্ষাৎকারে সলমন বলেছিলেন, এই হামলা সকলের নজর কেড়েছিল কারণ দেশ-বিদেশের অভিজাত লোকেরা আক্রান্ত হয়েছিলেন।


```