
শেষ আপডেট: 29 February 2024 14:58
দ্য ওয়াল ব্যুরো: আঁখি ও বিক্রমের বাগদানের দিন এক সাংঘাতিক ঘটনা ঘটে। দেবজ্যোতির গাড়ির সামনে বিস্ফোরণ হয়। শুভদিনে এরকম একটা ঘটনায় সবাই নড়েচড়ে বসে। কিন্তু এই ঘটনার পেছনে কার হাত তা বোঝা যায় না। তবে এই ঘটনার কথা জানতে পারে কৃষ্ণা।
তাতে ওর চিন্তা বাড়ে। ভাবে এরপর রামেরও কেউ ক্ষতি করতে চাইবে। ওর এই ভয়ের সুযোগ নেয় রোহিণী। কৃষ্ণাকে জানায় রামকে বাঁচানোর একটাই উপায়, রামকে ডিভোর্স দিতে হবে কৃষ্ণাকে। তাহলে রাম প্রাণে বাঁচবে, নাহলে না!
এই সময় আরও সমস্যা বাড়ে যখন ডাক্তার জানান কৃষ্ণার চোখের অপারেশনের খরচের কথা। সাধ্যের বাইরের সেই খরচ দেবে কী করে? কৃষ্ণা বলে সে নিজের টাকা থেকে খরচ দেবে। এমন কী অর্ঘ্য জানায় সে বাড়ি বেচে খরচ দেবে। কিন্তু রোহিণী জানায় এই টাকাটা রামকেই দিতে হবে। কারণ ও কৃষ্ণার স্বামী, ওরই এই খরচ দেওয়া উচিত। রাম রাজিও হয়, কিন্তু এত টাকা দেবে কীভাবে?
অন্যদিকে রোহিণী আর রাজেনের প্ল্যান রাম শুনে ফেলে। জানতে পারে ওরা কিডনি ট্রান্সপ্ল্যান্টের নিয়ে আলোচনা করছে। এটা শুনে রামের মাথায় আইডিয়া আসে। সে ঠিক করে কৃষ্ণার চোখ অপারেশনের জন্য কিডনি বেচে দেওয়াই একমাত্র উপায়। ওদিকে বাড়িতে কৃষ্ণার দ্রুত আরগ্যকামনার জন্য শক্তি পুজোর ব্যবস্থা করেন।
রাম কি সত্যিই তার কিডনি বেচে কৃষ্ণার চোখ অপারেশনের খরচ জোগাড় করবে? জানতে হলে দেখতে হবে 'রামকৃষ্ণা', রোজ রাত ৮টায়, শুধুমাত্র কালার্স বাংলায়।