Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

'ফাইটার'এর জন্য হৃতিকের পারিশ্রমিক কত জানেন? সংখ্যাটা কোটির ঘরে 

জানা গেল 'ফাইটার' সিনেমার জন্য হৃতিক রোশন কত টাকা পারিশ্রমিক পেয়েছেন। 

'ফাইটার'এর জন্য হৃতিকের পারিশ্রমিক কত জানেন? সংখ্যাটা কোটির ঘরে 

শেষ আপডেট: 19 January 2024 13:30

দ্য ওয়াল ব্যুরো: এক একটা সিনেমার জন্য অভিনেতারা কত টাকা নেন সেটা সঠিকভাবে জানা বেশ মুশকিল। কারণ এসব নিয়ে খুব একটা আলোচনা করেন না অভিনেতারা।  তবে বিভিন্ন সূত্র থেকে মাঝে মধ্যে পারিশ্রমিক সংক্রান্ত খবরাখবর ছড়িয়ে পড়ে। এবার সেভাবেই জানা গেল 'ফাইটার' সিনেমার জন্য হৃতিক রোশন কত টাকা পারিশ্রমিক পেয়েছেন। 


'গ্রিক গড' অর্থাৎ হৃতিক রোশনের সাম্প্রতিক সিনেমা মুক্তি পেতে চলেছে আগামী ২৫ জানুয়ারি।  ইতিমধ্যেই ট্রেলার ও গানের দৃশ্য দেখে অপেক্ষা শুরু হয়েছে সিনেমাটির জন্য। এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে এটি টম ক্রুজের 'টপ গান' সিনেমার হিন্দি সংস্করণ। এর আগে 'ব্যাং ব্যাং'ও ছিল টম ক্রুজের 'নাইট অ্যান্ড ডে' ‘অনুপ্রাণিত’। যদিও এই ধরনের অনুপ্রেরণা হিন্দি ফিল্ম ইন্ড্রাস্টিতে অত্যন্ত স্বাভাবিক ঘটনা, এমনকী তার জন্য বক্স অফিসে ঝড় ওঠা আটকায় না।

Hrithik Roshan's diet secrets revealed: 5 things he does for that Greek God  body | Bollywood - Hindustan Times

হিন্দি সিনেমার জগতে হৃতিক রোশন ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন ২৪টা বছর। ২০০০ সালে মুক্তি পায়ে হৃত্বিকের প্রথম সিনেমা 'কাহো না প্যায়ার হ্যায়'। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। অভিনেতার হিটের তালিকাও কম লম্বা নয়। কোই মিল গয়া, জিন্দেগি না মিলেগি দোবারা, সুপার ৩০, মুঝসে দোস্তি কারোগি, যোধা আকবর, ধুম ২, কাবিল, গুজারিশ, কাইটস, কৃষ।  

ইন্ড্রাস্টি সূত্রে জানা যায় 'বিক্রম বেধা'র জন্য হৃতিক নিয়েছিলেন ৫০ কোটি টাকা। 'ওয়ার'এর জন্য পেয়েছিলেন ৪৮ কোটি টাকা। এবার জানা গেল ফাইটার-এর জন্য অভিনেতার পারিশ্রমিকের পরিমাণ। ফাইটারের জন্য হৃতিক পেয়েছেন ৫০ কোটি টাকা।  ৩,১১৮ কোটি টাকার মালিক এই অভিনেতার প্রতি মাসের উপার্জন গড়ে ১ কোটি ৬০ লক্ষ টাকার কাছাকাছি। হৃতিক ভক্তদের আশা ‘ফাইটার’ বক্স অফিসে ঝড় তুলবে।   ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে ওনার আরও দুটি সিনেমা, 'কৃষ ৪' এবং 'ওয়ার ২'।


```