Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

কীভাবে ক্যাটরিনাকে টপকে দীপিকা হলেন ‘কিং’-এর ‘ক্যুইন’?

বলিউডের সবচেয়ে প্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম শাহরুখ-দীপিকা। কিছুদিন আগেই জানা গিয়েছে তাঁরা আবার একসঙ্গে বড়পর্দায় ফিরছেন ‘কিং’ ছবিতে। ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’, এবং ‘জওয়ান’-এর পর এবার এই জুটিকে দেখা যাবে বহু প্রতীক্ষিত অ্যাকশন-ড্রামা ‘কিং’-এ, যার শুটিং শুরু হবে ২০২৫ সালের মে মাসে।

কীভাবে ক্যাটরিনাকে টপকে দীপিকা হলেন ‘কিং’-এর ‘ক্যুইন’?

দীপিকা-শাহরুখ

শেষ আপডেট: 2 May 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সবচেয়ে প্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম শাহরুখ-দীপিকা। কিছুদিন আগেই জানা গিয়েছে তাঁরা আবার একসঙ্গে বড়পর্দায় ফিরছেন ‘কিং’ ছবিতে। ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’, এবং ‘জওয়ান’-এর পর এবার এই জুটিকে দেখা যাবে বহু প্রতীক্ষিত অ্যাকশন-ড্রামা ‘কিং’-এ, যার শুটিং শুরু হবে ২০২৫ সালের মে মাসে।

ক্যামিও থেকে ফুল-লেন্থ রোলে দীপিকা!

সূত্র থেকে জানা গেছে, শুরুতে ‘কিং’ ছবিতে দীপিকার চরিত্রটি ছিল শুধুমাত্র একটি ক্যামিও। শাহরুখ খান চাইছিলেন শুরু থেকেই দীপিকাকে ছবিতে রাখতে, আর সেই দায়িত্ব দিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দকে। কিন্তু সদ্য ‘মা’ হওয়া দীপিকা তখন ব্যক্তিগত জীবনে মনোযোগ দিতে চেয়ে ছবিটি ‘না’ করে দেন। এরপর চরিত্রটির জন্য ক্যাটরিনা কাইফের নাম ভাবা হয়, কিন্তু তিনিও বিরতিতে থাকায় সেই সম্ভাবনা আর এগোয়নি। এরপর সিদ্ধার্থ আনন্দ প্রস্তাব দেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়ার নাম, অন্যদিকে শাহরুখ ভাবছিলেন প্রীতি জিনতার কথা।

শেষ পর্যন্ত ফিরলেন দীপিকা, ভাগ্যই যেন ফিরিয়ে আনল তাঁকে

শাহরুখ খান আবারও দীপিকার সঙ্গে কথা বলেন এবং অক্টোবর/নভেম্বর মাসে শুটিংয়ের সময়সূচি মেলানো যায় কিনা, তা জানতে চান। দীপিকা তখন শুটিংয়ে রাজি হন, আর তখনই শাহরুখ ও সিদ্ধার্থ আনন্দ পুরো শিডিউল নতুন করে সাজিয়ে ফেলেন দীপিকার জন্য। শুধু তাই নয়, দীপিকা এবার বলেছিলেন তিনি ক্যামিও করতে চান না, কারণ ‘জওয়ান’-এ তিনি আগেই তা করেছেন। এই কারণেই শাহরুখ ও সিদ্ধার্থ তাঁর চরিত্রটি নতুন করে লিখে এক পূর্ণ দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ চরিত্রে রূপ দেন।

দীপিকাই শাহরুখের ‘লাকি চার্ম’!

সূত্র আরও জানায়, শাহরুখ খান মনে করেন দীপিকা পাডুকোন আধুনিক বলিউডের অন্যতম বড় তারকা এবং তাঁর জন্য এক রকম ‘লাকি চার্ম’। তাই শেষ পর্যন্ত আবারও একসঙ্গে কাজ করতে রাজি হয়ে যান দু’জনেই। এখন শুধু অপেক্ষা ‘কিং’-এর শুটিং শুরু হওয়ার। বলিউডের সবচেয়ে চর্চিত জুটি ফের একবার বাজিমাত করতে প্রস্তুত!


```