Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এই সেই রাম কাপুর! সবাই চমকে গিয়ে বলছেন, 'বড়ে আচ্ছে লগতে হ্যায়!' কী করে কমালেন ৪৭ কেজি?

তাঁর (Ram Kapoor) এই রূপান্তর দেখে চমকে গিয়েছে ভক্ত-অনুগামীরা। এতদিন লাইমলাইট থেকে দূরে থাকা এই অভিনেতা আবার ফিরে এসেছেন এক নতুন চেহারায়।

এই সেই রাম কাপুর! সবাই চমকে গিয়ে বলছেন, 'বড়ে আচ্ছে লগতে হ্যায়!' কী করে কমালেন ৪৭ কেজি?

রাম কাপুর

শেষ আপডেট: 21 December 2024 13:01

দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনের জনপ্রিয় মুখ, রাম কাপুরকে (Ram Kapoor) একসময় দেখা যেত 'বড়ে আচ্ছে লগতে হ্যায়'-এর গোলগাল চেহারায় দেখা যেত। কয়েক মাসে তিনি পুরোপুরি বদলে গিয়েছেন। ৪৭ কেজি ওজন কমিয়ে একেবারে অন্য রূপে হাজির হয়েছেন মিডিয়ার সামনে। তাঁর এই রূপান্তর দেখে চমকে গিয়েছে তাঁর ভক্ত-অনুগামীরা। এতদিন লাইমলাইট থেকে দূরে থাকা এই অভিনেতা আবার ফিরে এসেছেন এক নতুন চেহারায়।

কীভাবে ঘটল এই পরিবর্তন?

রাম কাপুর তাঁর ওজন কমানোর যাত্রায় কঠোর পরিশ্রম করেছেন, সে কথা বলাই বাহুল্য। সেই সঙ্গে ছিল অনমনীয় জেদ। তবে এই প্রথম নয়। এর আগেও ২০১৯ সালে মাত্র ৭ মাসে ৩০ কেজি ওজন কমিয়ে রাম প্রমাণ করেছিলেন, যে তিনি চাইলে সব পারেন। এবার আরও বড় চ্যালেঞ্জ নিয়ে ৪৭ কেজি কমিয়েছেন তিনি।

Bade Achhe Lagte Hain actor Ram Kapoor shocking Transformation Weight Loss  42 kg at 51 age not able to recognize | 'बड़े अच्छे लगते हैं' राम कपूर का  शॉकिंग ट्रांसफॉर्मेशन, चंद दिनों

রাম কাপুর মূলত ইন্টারমিটেন্ট ফাস্টিং পদ্ধতি মেনে চলেছেন। তিনি ১৬:৮-এর নিয়ম অনুসরণ করতেন, যেখানে ১৬ ঘণ্টা কিছু না খেয়ে থাকতেন এবং বাকি ৮ ঘণ্টার মধ্যে খাবার খেতেন। সাধারণত রাত ৮টার পর তিনি আর কিছুই খেতেন না এবং পরদিন দুপুর ১২টার আগে কিছু মুখে দিতেন না। ব্রেকফাস্ট স্কিপ করাটা ছিল তাঁর ডায়েটের অন্যতম নিয়ম।

अभिनेता राम कपूरचं बदललेलं रूप पाहून चाहते थक्क; ५१ व्या वर्षी घटवलं तब्बल  ४२ किलो वजन, पाहा फोटो

এছাড়া রাম লো-কার্ব ডায়েট এবং ফাইবারসমৃদ্ধ ফলমূল খেতেন। এর পাশাপাশি কঠোর শরীরচর্চা করতেন। সকালে ২ ঘণ্টা এক্সারসাইজ এবং রাতে কার্ডিও ও ওয়েটলিফটিং ছিল তাঁর দৈনিক রুটিনের অংশ।

নতুন চেহারায় রাম কাপুর

সম্প্রতি রাম কাপুর তাঁর স্ত্রী গৌতমীর সঙ্গে প্রকাশ্যে আসেন। সাদা গ্রাফিক শার্ট ও কালো ডেনিম পরা রামের নতুন চেহারা দেখে অনেকেই প্রথমে তাঁকে চিনতে পারেননি। কালার-ব্লক স্নিকার্স, একটি রিস্টওয়াচ এবং কালো সানগ্লাসে তিনি যেন উঠতি কলেজপড়ুয়া!

Ram Kapoor And Gautami Kapoor – Latest News Information updated on December  19, 2024 | Articles & Updates on Ram Kapoor And Gautami Kapoor | Photos &  Videos | LatestLY

পরবর্তীতে ইনস্টাগ্রামে একটি মিরর সেলফি শেয়ার করে তিনি লেখেন, 'হাই গাইজ! দীর্ঘদিন ইনস্টা থেকে দূরে থাকার জন্য দুঃখিত। নিজেকে নিয়েই ব্যস্ত ছিলাম।' সেই পোস্টে তাঁর ফিট এবং আত্মবিশ্বাসী চেহারা স্পষ্ট হয়ে উঠেছিল।

রাম কাপুর: কর্মজীবন ও ব্যক্তিগত জীবন

রাম কাপুর একজন সফল অভিনেতা। তিনি 'কসম সে' সিরিয়ালে জয় ওয়ালিয়ার চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এরপরে 'বড়ে আচ্ছে লগতে হ্যায়'-এর প্রধান ভূমিকায় অভিনয় করে তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন।

২০০৩ সালে তিনি অভিনেত্রী গৌতমী কাপুরকে বিয়ে করেন। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম সিয়া কাপুর।

Ram Kapoor's awe-inspiring transformation

ওজন কমানোর অনুপ্রেরণা

রাম কাপুর প্রমাণ করেছেন যে, ইচ্ছাশক্তি আর সঠিক পদ্ধতির মাধ্যমে শরীরকে বদলানো সম্ভব। তাঁর এই চমকপ্রদ রূপান্তর শুধু ভক্তদের নয়, অনেক সাধারণ মানুষকেও স্বাস্থ্যকর জীবনযাপন এবং ফিটনেস নিয়ে উৎসাহিত করবে।

রাম কাপুরের এই যাত্রা শুধু শারীরিক পরিবর্তনের নয়, বরং নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ানোরও গল্প। যাঁরা নিজেদের শরীর ও স্বাস্থ্যের উন্নতি করতে চান, তাঁদের জন্য প্রেরণা হতে পারে রাম কাপুরের জীবনযাত্রা ও ডায়েট পরিকল্পনা।

Ram Kapoor: It feels good that I have been accepted as a character actor -  Times of India


```