Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Holi Watch: হোলিতে ক্রাইম, রোম্যান্স, কমেডির ডালি সাজিয়েছে ওটিটি, খোঁজ রইল সেরা পাঁচের

দ্য ওয়াল ব্যুরো: বসন্তের রঙে সেজে উঠেছে চারদিক। দোলের সমারোহে মনও রঙিন। রঙচঙে এই মরসুমে ওটিটি বেশ কিছু চমকদার ছবির ডালি সাজিয়ে বসেছে (Holi Watch)। হোলির আবহে মোবাইল কিংবা ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলে দেখে নিতেই হবে এই জমজমাট নতুন ছবি কিং

Holi Watch: হোলিতে ক্রাইম, রোম্যান্স, কমেডির ডালি সাজিয়েছে ওটিটি, খোঁজ রইল সেরা পাঁচের

শেষ আপডেট: 17 March 2022 10:31

দ্য ওয়াল ব্যুরো: বসন্তের রঙে সেজে উঠেছে চারদিক। দোলের সমারোহে মনও রঙিন। রঙচঙে এই মরসুমে ওটিটি বেশ কিছু চমকদার ছবির ডালি সাজিয়ে বসেছে (Holi Watch)। হোলির আবহে মোবাইল কিংবা ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলে দেখে নিতেই হবে এই জমজমাট নতুন ছবি কিংবা ওয়েব সিরিজগুলো।

‘ভারতের মাটিতে বুলেট ট্রেন চালানো যাবে না, এটা বিজ্ঞান’, বিজেপির সঙ্গে তর্কাতর্কিতে বললেন নুসরত

কোন কোন নতুন রিলিজ অপেক্ষা করে আছে হোলির ওটিটি-তে?

জলসা (Holi Watch)

এই সপ্তাহে সকলের চোখ রয়েছে বিদ্যা বালানের ‘জলসা’র দিকে। সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। থ্রিলার ছবিটি ১৮ মার্চ শুক্রবার মুক্তি পাবে আমাজন প্রাইমে। বিদ্যা বালানের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে শেফালি শাহকেও। কোনও এক অ্যাক্সিডেন্টের কেসের পিছনে ছুটছেন তিনি। সত্যিটা সামনে আনতে পারেন কিনা সেটাই দেখতে মুখিয়ে দর্শকরা।

https://youtu.be/T8GaE3fi3OU

ইটার্নালি কনফিউজড অ্যান্ড ইগার ফর লাভ (Holi Watch)

এই ওয়েব সিরিজ ১৮ মার্চ হোলিতে মুক্তি পাবে নেটফ্লিক্সে। একজন ২৪ বছর বয়সি যুবকের গল্প রয়েছে এখানে, যে জীবনের সমস্ত সিদ্ধান্ত নিয়ে মারাত্মক দ্বিধাগ্রস্ত। প্রেমের খোঁজে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে সে। অভিনেতা বিহান সামাতকে এই সিরিজে দেখা যাবে। রঙের খেলায় মেতে কমেডি রোম্যান্সে ডুব দেওয়াই যায় সপ্তাহভর।

https://youtu.be/ZHGLjlSzOCU

ব্লাডি ব্রাদার্স (Holi Watch)

জি ফাইভের পর্দায় মুক্তি পেতে চলেছে শাদ আলি পরিচালিত ‘ব্লাডি ব্রাদার্স’। জয়দীপ আহলওয়াট, জীশান আয়ুব, শ্রুতি শেঠের মতো তারকারা এখানে অভিনয় করেছেন। এটি মূলত ক্রাইম ড্রামা।

https://youtu.be/afKYCM6MdAg

উইন্ডফল (Holi Watch)

শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে উইন্ডফল। ক্রাইম ড্রামা থ্রিলার সবরকমের স্বাদ পাওয়া যাবে এই ছবিতে। জেশন সেগেল আর জেসি প্লেমোন্স রয়েছেন মুখ্য ভূমিকায়। এক কোটিপতির বাংলোতে লুকিয়ে ঢুকে পড়া একজন ব্যক্তির গল্প রয়েছে এই ছবিতে।

https://youtu.be/BaPdGDBcY5A

হিউম্যান রিসোর্সেস (Holi Watch)

হিউম্যান রিসোর্সেস অ্যানিমেশন ভালবাসেন যাঁরা তাঁদের জন্য এই হোলিতে অপেক্ষা করে আছে আকর্ষণীয় ট্রিট। কারণ শুক্রবারই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত অ্যানেমেটেড সিরিজ ‘হিউম্যান রিসোর্সেস’। এই কমেডি রোম্যান্স সিরিজে মোট ১০টি এপিসোড রয়েছে। নেটফ্লিক্সে আগামীকাল মুক্তি পাবে এই সিরিজ।

https://youtu.be/m1Dhf4O4iEk

```