শেয়ার করা ছবিতে ধরা পড়েছে বিয়ের নানা মুহূর্ত—সিঁদুরদান থেকে শুরু করে নবদম্পতির হাসিমুখ। ঘরোয়া পরিসরেই এই বিয়ে সম্পন্ন হয়েছে বলেই প্রাথমিক খবর। অতিরিক্ত জাঁকজমক নয়, বরং ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও কাছের মানুষদের উপস্থিতিতেই সারেন বিয়ের আনুষ্ঠানিকতা।
.jpg.webp)
শেষ আপডেট: 20 January 2026 16:21
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiraan Chatterjee)। বেনারসে চুপিসারে সাড়লেন বিয়ে। মঙ্গলবার নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের একাধিক ছবি শেয়ার করে নিয়ে জীবনের এই নতুন অধ্যায়ের কথা জানান তিনি। হিরণের জীবনসঙ্গিনীর নাম ঋতিকা গিরি।
শেয়ার করা ছবিতে ধরা পড়েছে বিয়ের নানা মুহূর্ত—সিঁদুরদান থেকে শুরু করে নবদম্পতির হাসিমুখ। ঘরোয়া পরিসরেই এই বিয়ে সম্পন্ন হয়েছে বলেই প্রাথমিক খবর। অতিরিক্ত জাঁকজমক নয়, বরং ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও কাছের মানুষদের উপস্থিতিতেই সারেন বিয়ের আনুষ্ঠানিকতা।
অভিনয়জগৎ থেকে রাজনীতিতে—দুটো ক্ষেত্রেই পরিচিত মুখ হিরণ চট্টোপাধ্যায়। টলিউডে একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে করেছেন তিনি। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন। সামনেই নির্বাচন, ব্যস্ততা তুঙ্গে। পেশাগত জীবনের মাঝেই নতুন করে ব্যক্তিগত জীবনের এই অধ্যায় শুরু করলেন তিনি।
এই বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। অনুরাগী থেকে শুরু করে রাজনৈতিক সহকর্মী ও চলচ্চিত্র জগতের পরিচিতদের তরফেও শুভকামনার বার্তা আসতে শুরু করেছে। সকলেই নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের কামনা করেছেন।