
শেষ আপডেট: 31 July 2023 04:39
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি হোক বা বাংলা, সাধারণ ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে অতিনাটকীয় করে দেখাতে গিয়ে প্রায়ই হাসির খোরাক হয় একাধিক ধারাবাহিক (hindi serial funny surrogacy scene trolled)। কখনও আকাশ থেকে দড়ি দিয়ে বেঁধে চাঁদ পেড়ে আনা, আবার কখনও পর্দা জড়িয়ে গলায় ফাঁস লেগে যাওয়া অথবা উড়ন্ত সিঁদুরের দৃশ্য যেন বারবার মনে করিয়ে দেয় ধারাবাহিক আসলে বিনোদনের উদ্দেশ্যে বানানো। ফলে বাস্তবের সঙ্গে মিল খুঁজতে না যাওয়াই ভাল।
সম্প্রতি এমনই আরও এক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের (hindi serial) দৃশ্য দেখে হেসে কুটোপাটি দর্শকরা। 'ইয়ে জাদু হ্যায় জিন কা' ধারাবাহিকের একটি ভাইরাল দৃশ্যে দেখা যাচ্ছে নীল রঙের সরু দড়ির মতো একটি আলোকিত তারের মতো কোনও বস্তু দুই অভিনেত্রীর হাতে রাখা।
সারোগেসি অর্থাৎ শিশুর জন্মের জন্য গর্ভ ভাড়া দেওয়ার বিষয়টি ইদানিং কালে ধারাবাহিকের বেশ চর্চিত একটি প্লট। সেই প্লটেরই এমন আজব প্রয়োগ দেখে তাজ্জব দর্শকরা। প্রত্যাশিত ভাবেই চরম ট্রোলড হয়েছে এই দৃশ্যটি। সারোগেসির মতো সিরিয়াস চিকিৎসাবিজ্ঞানের সাহায্য নিয়ে সন্তান জন্ম দেওয়ার এই পদ্ধতি নিয়ে এমন হাস্যকর দৃশ্যের অবতারণা করতে একমাত্র ধারাবাহিকই পারে, কটাক্ষের সুরে বলছেন কেউ কেউ।
ধারাবাহিকে এমন কাণ্ড দেখে হেসে কুটোপাটি সকলেই। চিকিৎসকরা ভাগ্যিস এই ধারাবাহিক দেখেন না, সেক্ষেত্রে সারোগেসির এমন সহজতম উপায় দেখে তাঁরা চিকিৎসা করাই ছেড়ে দিতেন, ব্যাঙ্গের সুরে মন্তব্য নেটিজেনদের। প্রসঙ্গত, যে মায়েদের সারোগেসির মধ্যে দিয়ে সন্তান লাভের পথ অবলম্বন করতে হয় তাঁদের পথটা অনেক বেশি কঠিন, ফলে এই ধরনের স্পর্শকাতর প্লট দেখাতে গেলে আরও একটু সহনশীলতার প্রয়োজন নির্মাতাদের পক্ষ থেকে, মনে করছেন দর্শকদের একাংশ।
‘রকি অউর রানি’ দেখতে সিনেমাহলে মহারাজ, কেমন লাগল জিজ্ঞেস করতেই বলে উঠলেন, ‘দারুণ’