Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

২০ বছর পর মণিপুরে দেখানো হল হিন্দি ছবি! স্বাধীনতা দিবসে বড় উদ্যোগ

দ্য ওয়াল ব্যুরো: ২০ বছর পর মণিপুরে (Manipur) প্রদর্শিত হল হিন্দি ছবি (Hindi Film)। বিগত কয়েকমাস ধরেই গোষ্ঠী হিংসায় জ্বলছে সেই রাজ্য। সেই পরিস্থিতিতেই স্বাধীনতা দিবসের দিন বড় উদ্যোগ নেওয়া হল মণিপুরে। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষেই এমন

২০ বছর পর মণিপুরে দেখানো হল হিন্দি ছবি! স্বাধীনতা দিবসে বড় উদ্যোগ

শেষ আপডেট: 15 August 2023 14:23

দ্য ওয়াল ব্যুরো: ২০ বছর পর মণিপুরে (Manipur) প্রদর্শিত হল হিন্দি ছবি (Hindi Film)। বিগত কয়েকমাস ধরেই গোষ্ঠী হিংসায় জ্বলছে সেই রাজ্য। সেই পরিস্থিতিতেই স্বাধীনতা দিবসের দিন বড় উদ্যোগ নেওয়া হল মণিপুরে। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষেই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শেষবার ১৯৯৮ সালে শাহরুখ খানের ‘কুছ কুছ হোতা হ্যায়’ প্রদর্শিত হয়েছিল সে রাজ্যে।

মঙ্গলবার সন্ধেয় চূড়াচাঁদপুর জেলার রেঙ্কাইয়ের একটি প্রেক্ষাগৃহে হিন্দি ছবি প্রদর্শনের ব্যবস্থা হয়েছে। তবে কোন ছবি তা জানা যায়নি। আর এই সিনেমা দেখানোর ক্ষেত্রে মূল উদ্যোক্তা সেখানকার জনজাতি সংগঠন এইচমার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা এইচএসএ। সংগঠনটির বক্তব্য, “আদিবাসীদের সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি। গত দু’দশক ধরে এই চেষ্টা জারি আছে। এর প্রতিবাদেই স্বাধীনতা দিবসে হিন্দি ছবি প্রদর্শন।”

উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী সংগঠন রেভেলিউশনারি পিপলস ফ্রন্ট বা আরপিএফ ২০০০ সালের সেপ্টেম্বরে মণিপুরে হিন্দি ছবি প্রদর্শন বন্ধ করে দিয়েছিল। এক সপ্তাহের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছিল ৮ হাজার অডিও ও ভিডিও ক্যাসেট। এমনকী সেই রাজ্যের বিখ্যাত মহিলা বক্সার মেরি কমের জীবনী নিয়ে তৈরি সিনেমাটিও মুক্তি পায়নি সেখানে। সেই সংগঠনের যুক্তি ছিল, বলিউডের ছবির নেতিবাচক প্রভাব পড়বে মণিপুরে। ক্ষতি হবে রাজ্যের ভাষা ও সংস্কৃতির। তাই নিষিদ্ধ করা হয়েছে হিন্দি ছবি।

অবশেষে হিটের মুখ দেখলেন অক্ষয় কুমার, বক্স অফিসে সফল ‘ওএমজি ২’


```