Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যানসারের যন্ত্রণা চেপে 'নিজেকে ভাল রাখার' কথা বললেন হিনা, হেয়ারস্টাইল করলেন নতুন উইগে

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন হিনা। তাতে দেখা যাচ্ছে মাথা ভর্তি চুল। ক্যানসারের কারণে আসল চুল সব পড়ে গিয়েছে। কিন্তু তাইবলে কি হেয়ার স্টাইল হবে না?

ক্যানসারের যন্ত্রণা চেপে 'নিজেকে ভাল রাখার' কথা বললেন হিনা, হেয়ারস্টাইল করলেন নতুন উইগে

ফাইল চিত্র

শেষ আপডেট: 11 November 2024 14:42

দ্য ওয়াল ব্যুরো: হিনা খান বেশ কিছুদিন ধরেই ক্যানসারের বিরুদ্ধে তাঁর জীবনের লড়াই লড়ছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে তার শরীরের বিভিন্ন আপডেট দিচ্ছেন। স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন তিনি। কেমোথেরাপি চলছে তাঁর। মারণ রোগের সঙ্গে লড়াই করে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে বদ্ধ-পরিকর হিনা। ক্যামেরার সামনে বসেই মাথা কামিয়েছিলেন তিনি। 

কয়েকদিন আগে শেয়ার করা পোস্টে দেখা গিয়েছে ফ্যাকাসে চোখ। ভ্রু পল্লবের উপর কালো রঙের আবছা প্রলেপ। চোখের উপর আটকে রয়েছে একটি মাত্র পাতা। সেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা। লড়াইটা যে এতটাও সহজ নয়, তা নানানভাবে বুঝিয়েছেন অভিনেত্রী। 

এবার তাঁকে দেখা গেল খুশির মেজাজে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন হিনা। তাতে দেখা যাচ্ছে মাথা ভর্তি চুল। ক্যানসারের কারণে আসল চুল সব পড়ে গিয়েছে। কিন্তু তাইবলে কি হেয়ার স্টাইল হবে না? হিনা পরচুলেই স্টাইলিং করছেন বিশেষজ্ঞ স্টাইলিস্টকে দিয়ে। 

ভিডিওতে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই চুল যদিও তাঁর নিজের নয়। তবু তিনি নতুন করে বাঁচার সাহস পাচ্ছেন এই পরচুলের জন্য। তাছাড়া স্টাইলিস্টকে ধন্যবাদ জানিয়ে হিনা বলেন, 'নতুন কিছু করার চেষ্টা করছেন তার হেয়ার স্টাইলার এবং প্রত্যেকেরই করা উচিত নিজেকে ভাল রাখার জন্য।'

চলতি বছরেই জুনের শুরুতে হিনা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর ক্যানসার কথা প্রকাশ করেছিলেন। তাঁর পোস্টের লেখা ছিল, ‘আমাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। আমি সমস্ত হিনাহোলিক এবং যাঁরা আমাকে ভালবাসেন এবং যত্ন করেন তাঁদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর ভাগ করতে চাই। আমার স্টেজ থ্রী স্তন ক্যানসার ধরা পড়েছে। তবে আমি সুস্থ থাকতে চাই। আপনারা প্রার্থনা করবেন।’


```