Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শরীরে ক্যানসারের ক্ষত! ছবি পোস্ট করে হিনা বললেন, ' আমার সুস্থ হওয়ার প্রথম চিহ্ন...'

কিছুদিন আগেই হিনা খানের স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসার ধরা পড়েছে।

শরীরে ক্যানসারের ক্ষত! ছবি পোস্ট করে হিনা বললেন, ' আমার সুস্থ হওয়ার প্রথম চিহ্ন...'

হিনা খান

শেষ আপডেট: 6 July 2024 20:20

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী হিনা খানের শরীরে মারণ রোগ থাবা বসিয়েছে। কিছুদিন আগেই তাঁর স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসার ধরা পড়েছে। কিন্তু এতটুকু ভেঙে পড়েননি অভিনেত্রী। অদম্য মনের জোরে ক্যানসারের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে চলেছেন তিনি। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের সেই লড়াইয়ের কাহিনি অনুরাগীদের সামনে তুলে ধরছেন। 

কেমোথেরাপি নিতে শুরু করেছেন হিনা। কিন্তু ক্যানসারের এই চিকিৎসা পদ্ধতি মোটেও সহজ নয়। তার প্রভাব পড়ে শরীরে। ইতিমধ্যেই নিজের চুল কেটে ফেলেছেন অভিনেত্রী। সেই ছবিও পোস্ট করেছেন তিনি। এবার দেখালেন শরীরের ক্ষতচিহ্ন।

শনিবার হিনা খান গোলাপি টি-শার্ট পরা বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। তাতেই স্পষ্টভাবে অভিনেত্রীর শরীরের ক্ষতচিহ্নগুলি দেখা যাচ্ছে। তাঁর স্তনের পাশে, গলার নিচে রয়েছে ক্যানসার চিকিৎসার আঘাত। কিন্তু শারীরিক কষ্ট যতই হোক না কেন, এদিনও ক্যামেরার সামনে হাসি মুখে পোজ দেন তিনি। সঙ্গে লেখেন, তাঁর শরীরে ক্যানসারের যে ক্ষত দাগগুলো আছে সেগুলো দেখে তিনি কষ্ট পাচ্ছেন না। বরং ভালোবাসছেন। কারণ এই দাগগুলোই তাঁর সুস্থ হওয়ার লক্ষণ।

ক্যানসার ধরা পড়ার পর থেকেই অনুরাগীদের একের পর এক পোস্টে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন হিনা। তাঁর আবেগঘন বার্তায় চোখ ভিজেছে ভক্তদের। এদিনের ছবির ক্যাপশনে হিনা লেখেন, “কী দেখতে পাচ্ছেন এই ছবিতে? আমার শরীরের ক্ষতচিহ্নগুলো নাকি আমার চোখে থাকা আশা? আসলে এই আঘাতগুলো আমার, আমি ভালোবাসা দিয়েই এগুলো আপন করে নিয়েছি। আমার চোখের আশা আমার মনেরই প্রতিফলন। এখন যেন আমি সুড়ঙ্গের শেষ লাইটটা দেখতে পাই। আমি সুস্থতার পথে এগোচ্ছি। আর আপনাদের আরোগ্যের জন্যও প্রার্থনা করছি।”

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। 'ইয়ে রিস্তা কেয়া ক্যাহলাতা হ্য়ায়' ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান হিনা। টেলি দর্শকদের কাছে আজও তিনি 'অকসরা' নামেই বেশি পরিচিত। সিরিয়াল থেকে রিয়েলিটি শো, সবেতেই দাপটের সঙ্গে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। প্রশংসিত হয়েছেন দর্শক মহলে।  সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় হিনা। তাঁর জীবনের খুঁটিনাটি বিষয় বরাবরই সমাজ মাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন অভিনেত্রী। মারণ রোগে আক্রান্ত হওয়ার পরও এতটুকু নিজেকে গুটিয়ে নেননি। বরং জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়ে এগিয়ে চলেছেন। 


```