Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমি ভাল আছি, তবে ভীষণ যন্ত্রণা...' হাসপাতাল থেকে পোস্ট ক্যানসার আক্রান্ত হিনার

তিনি এবার জানালেন, প্রতিদিন কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। 

'আমি ভাল আছি, তবে ভীষণ যন্ত্রণা...' হাসপাতাল থেকে পোস্ট ক্যানসার আক্রান্ত হিনার

হিনা খান

শেষ আপডেট: 17 July 2024 19:32

দ্য ওয়াল ব্যুরো: মারণ রোগ ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। সোশ্যাল মাধ্যমে নিজেই জানিয়েছিলেন সে কথা। আপাতত তাঁর চিকিৎসা শুরু হয়েছে। তবে মাঝে কাজেও ফিরেছেন তিনি। সব আপডেট অনুগামীদের সঙ্গে শেয়ার করেন হিনা। তিনি এবার জানালেন, প্রতিদিন কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। 

স্টেজ- ৩ স্তন ক্যানসারে আক্রান্ত হিনার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছে। প্রথম কেমো নেওয়ার পরে কাজে ফিরেছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপরই তিনি সমাজমাধ্যমে পোস্ট করে জানান তাঁর অসহ্য যন্ত্রণার কথা। হিনা লিখেছেন, ''প্রতিটা মুহূর্তে কষ্ট হচ্ছে। যখন কিছু বলছি না তখনও কষ্ট হচ্ছে। যখন আমি হাসছি তখনও কষ্ট হচ্ছে। যখন ভাল আছি বলছি, তখনও কষ্ট হচ্ছে। এই যন্ত্রণা সর্বসময়ের জন্য।'' 

ক্যানসারের চিকিৎসা পদ্ধতি মোটেও সহজ নয়। তার প্রভাব পড়ে শরীরে। ইতিমধ্যেই নিজের চুল কেটে ফেলেছেন অভিনেত্রী। সেই ছবিও পোস্ট করেন তিনি।  পরে সোশ্যাল মিডিয়াতেই ভাগ করে নেন তাঁর শরীরের ক্ষতচিহ্নের ছবি। তাঁর স্তনের পাশে, গলার নিচে রয়েছে ক্যানসার চিকিৎসার আঘাত। তবে এত কিছুর পরও ভেঙে পড়তে রাজি নন হিনা। তাঁর কথায়, ক্ষত থাকবে কিন্তু ভয় নয়। 

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। 'ইয়ে রিস্তা কেয়া ক্যাহলাতা হ্য়ায়' ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান হিনা। টেলি দর্শকদের কাছে আজও তিনি 'অকসরা' নামেই বেশি পরিচিত। সিরিয়াল থেকে রিয়েলিটি শো, সবেতেই দাপটের সঙ্গে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। প্রশংসিত হয়েছেন দর্শক মহলে।  সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় হিনা। তাঁর জীবনের খুঁটিনাটি বিষয় বরাবরই সমাজ মাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন অভিনেত্রী। মারণ রোগে আক্রান্ত হওয়ার পরও নিজেকে গুটিয়ে নেননি তিনি। 


```