Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ভালবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে', পরিবার ও ভক্তদের পাশে পেয়ে কৃতজ্ঞ ক্যানসার আক্রান্ত হিনা

হিনা খান তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত। গত বছর জুন মাসে তিনি নিজের এই রোগের কথা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

'ভালবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে', পরিবার ও ভক্তদের পাশে পেয়ে কৃতজ্ঞ ক্যানসার আক্রান্ত হিনা

ফাইল চিত্র

শেষ আপডেট: 13 January 2025 19:43

দ্য ওয়াল ব্যুরো: হিনা খান তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত। গত বছর জুন মাসে তিনি নিজের এই রোগের কথা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকে ইনস্টাগ্রামে মাঝেমধ্যে নিজের শারীরিক অবস্থার আপডেট দিয়ে যাচ্ছেন। সম্প্রতি হিনা জানালেন, এই কঠিন সময়ে তাঁর দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়াল এবং পরিবারই সবচেয়ে বড় শক্তি।  

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে হিনা বলেন, 'আমার শক্তির উৎস হল আমার আশপাশের মানুষজন – আমার সঙ্গী রকি, আমার মা, ভাই, কাজিন আর রকির পরিবার। এত ভালবাসা পেয়েছি আমি। আলহামদুলিল্লাহ! নজর না লাগুক। এই ভালবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে। এটা আমাকে আজকের জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। আমার ভক্তদের শুভেচ্ছাগুলোরও অপরিসীম গুরুত্ব রয়েছে এই যাত্রায়।'  

গত বছর নভেম্বর মাসে হিনা খান রকি জয়সওয়ালের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। সমুদ্রতীরে কাটানো সেই ছুটির ছবিগুলো তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে দেখা যায়, হিনা টুপি পরে রকির কাঁধে মাথা রেখেছেন। সেখানেই এক নেটিজেন কমেন্ট করেছেন, 'আহা, কী সুন্দর!'  

ছবির ক্যাপশনে হিনা লিখেছেন, 'যেকোনও পরিস্থিতিতে আমরা একসঙ্গে আছি। আমরা এই সময়টাও পার করে উঠব। ইনশাআল্লাহ।' কাজের দিক থেকে, হিনা এখন তার নতুন সিরিজ ‘গৃহলক্ষ্মী’-র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। ক্যানসারের পর এটি তাঁর প্রথম প্রজেক্ট। 

গল্পটি বেতালগড়ের এক সাধারণ গৃহবধূ লক্ষ্মীর জীবন নিয়ে। এক পুলিশ অভিযানের সময় লক্ষ্মী হঠাৎ করেই গাঁজার একটি বড় চালানের খোঁজ পান। পরিবারকে রক্ষা করতে গিয়ে তিনি গাঁজা বিক্রি শুরু করেন। ধীরে ধীরে তিনি এই অপরাধ জগতে জড়িয়ে পড়েন এবং বেতালগড়ের ‘কুইন অফ উইড’ হয়ে ওঠেন। সিরিজটি মুক্তি পাবে আগামী ১৬ জানুয়ারি, EPIC On-এ। 


```