Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নায়িকাই ভুলে যায় সবকিছু! নতুন ধারাবাহিক আসছে আকাশ আট এ

দ্য ওয়াল ব্যুরো: ধারাবাহিকের নায়িকা মানেই সে হবে সমস্ত গুণের অধিকারিণী, পরিবারের সমস্ত মানুষের অভ্যাস, খুঁটিনাটি মনে রাখার গুরুদায়িত্ব পালন করে সে এমন দৃশ্যই দেখতে অভ্যস্ত ধারাবাহিকের দর্শকরা। কিন্তু যদি নায়িকাই ভুলে যায় সব কিছু (Heroin fo

নায়িকাই ভুলে যায় সবকিছু! নতুন ধারাবাহিক আসছে আকাশ আট এ

শেষ আপডেট: 12 May 2023 14:37

দ্য ওয়াল ব্যুরো: ধারাবাহিকের নায়িকা মানেই সে হবে সমস্ত গুণের অধিকারিণী, পরিবারের সমস্ত মানুষের অভ্যাস, খুঁটিনাটি মনে রাখার গুরুদায়িত্ব পালন করে সে এমন দৃশ্যই দেখতে অভ্যস্ত ধারাবাহিকের দর্শকরা। কিন্তু যদি নায়িকাই ভুলে যায় সব কিছু (Heroin forgets everything? তবে কেমন গণ্ডগোল ঘটবে? এর উত্তর নিয়ে নতুন ধারাবাহিক মিষ্টু আসছে আকাশ আট চ্যানেলে।

অন্যান্য ধারাবাহিকের চেয়ে সাধারণত ভিন্ন স্বাদের গল্পই দর্শককে উপহার দেন আকাশ আট চ্যানেল কর্তৃপক্ষ। এবারও তাঁর ব্যতিক্রম নয়। ভুলে যাওয়া নায়িকার গল্পই এবার দেখানও হবে পর্দায়। এই ধারাবাহিকে মিষ্টুর চরিত্রে অভিনয় করেছেন আঁখি ঘোষ। নায়ক উজানের ভূমিকায় রয়েছেন মৈনাক ঢোল। এছাড়াও অন্যান্য ভূমিকায় রয়েছেন অনিন্দ্য চক্রবর্তী, শ্রাবণী বণিক, জয়িত্রি চৌধুরী, অস্মিতা বৈদ্য প্রমুখ। ধারাবাহিকের পরিচালনায় রয়েছেন মণীষ ঘোষ।

Mishtu new serial at Akash Aath

দুষ্টু মিষ্টি মিষ্টুর ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকেই ভুলে যাওয়ার রোগে আক্রান্ত সে। তাঁর ভুলে অনেক সময়ই ঘটে যায় নানা দুর্ঘটনা। তাঁর এই ভুলে যাওয়ার রোগের জন্য অনেকেই কথা শোনায় মিষ্টুকে। তবে গ্রামের অনেকেই আবার আদর করে কাছে টেনে নেন মা হারা এই ভুলোমনা মেয়েটিকে।

আচমকাই গ্রামে আসা মনের চিকিৎসক উজানের সঙ্গে ভুল করেই বিয়ে হয়ে যায় মিষ্টুর। এদিকে শ্বশুরবাড়িতেও মিষ্টুর এই ভুলে যাওয়া রোগ কিছুতেই মানতে পারেন না উজানের মা। ফলে, শ্বশুরবাড়িতে মনের ওপর চাপ পড়ায় ভুলের প্রবনতা আরও বাড়তে থাকে মিষ্টুর। এখন দেখার, যে মনের ডাক্তার উজান কি আদৌ সারাতে পারবে মিষ্টুর মনের অসুখ? নায়িকার ভুলে যাওয়া মনেও উজানের প্রতি ভালবাসাই আসলে সত্যি। মনের অসুখ কী কখনও সারবে মিষ্টুর? উত্তর আছে আকাশ আটের পর্দায়।

কলকাতায় নতুন হিরের শোরুম! উদ্বোধনে এলেন রিচা শর্মা


```