Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

একা একাই বানালেন মজাদার ভিডিও, বছরের শুরুতে কী মেসেজ দিলেন 'বাদশাহ' শাহরুখ

দ্য ওয়াল ব্যুরো: যেন সামনে বসেই কথাগুলো বলছেন তিনি। ভার্চুয়াল জগতে শুভেচ্ছা জানালেও তাতে অনেকেই খুঁজে পেলেন বাদশাহর প্রাণোচ্ছ্বলতা। শাহরুখ মানেই চোখের কোণায় মুচকি হাসি, আর নতুন চমক তো থাকবেই। নতুন বছরের আগের দিন থেকেই বলি সেলেবদের পোস্ট

একা একাই বানালেন মজাদার ভিডিও, বছরের শুরুতে কী মেসেজ দিলেন 'বাদশাহ' শাহরুখ

শেষ আপডেট: 2 January 2021 09:42

দ্য ওয়াল ব্যুরো: যেন সামনে বসেই কথাগুলো বলছেন তিনি। ভার্চুয়াল জগতে শুভেচ্ছা জানালেও তাতে অনেকেই খুঁজে পেলেন বাদশাহর প্রাণোচ্ছ্বলতা। শাহরুখ মানেই চোখের কোণায় মুচকি হাসি, আর নতুন চমক তো থাকবেই। নতুন বছরের আগের দিন থেকেই বলি সেলেবদের পোস্টে ভরে যাচ্ছিল সোশ্যাল মিডিয়া। হেন কোনও তারকা নেই, যাঁরা নতুন বছরের শুভেচ্ছা জানাননি প্রথমদিন। এত জনের মধ্যেই কোটি কোটি মানুষ খুঁজছিলেন তাঁদের প্রিয়মুখকে। তিনি এখনও কিছু বললেন না! কোথায় তিনি! একদিন দেরিতে হলেও, শুভেচ্ছা জানালেন বাদশাহ। একা একাই বানিয়েছেন মজাদার একটি ভিডিও। তবে শুধু শুকনো শুভেচ্ছা নয়। তাতে বলেছেন আরও অনেক কথা। শাহরুখ খানের পোস্ট মানেই ভাইরাল হতে সময় লাগে কয়েক মিনিট। এবারেও অন্যথা হল না। ভুলতে চান ২০২০কে। আর পাঁচজনের মতো তাঁরও ভাল কাটেনি‌। নিজে মুখে স্বীকার করলেন শাহরুখ। নতুন বছরে সকলেই সুস্থ থাকুন এমন প্রার্থনাই করছেন। বলেছেন ২০২০ আমাদের শিখিয়েছে কীভাবে পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে ভাল থাকতে হয়। সোশ্যাল মিডিয়ায় ঝগড়া, অশান্তি এগুলো আসলেই সময় নষ্ট করে। আর কিছু না। সব ভুলে নতুন করে শুরু করুন নতুন বছর।‌ নিজে মুখেই বললেন, "কথাগুলো একেবারে গ্রিটিংস কার্ডের লেখার মতো শোনাচ্ছে। একা একা ভিডিও বানাচ্ছি। প্লিজ ডোন্ট মাইন্ড।" এগুলোই ছিল প্রথমদিকের বক্তব্য। এর পরেই এল টুইস্ট! কিছুক্ষণ পরেই মজাদার কথাগুলো শেয়ার করলেন তিনি। "বারোমাস আনন্দে কাটুক। ৫২ সপ্তাহ খুশিতে থাকুন। ৩৬৫ দিন সাকসেসফুল হন। ৮,৭৬০ ঘণ্টা সুস্থ থাকুন। ৫,২৫,৬০০ মিনিট যেন লাকি হয়।" এইধরনের শুভেচ্ছা জানাতে সরাসরি মানা করলেন এসআরকে। জানালেন সংখ্যাতত্ত্ব দিয়ে নয়, আদতেই যেন সকলে প্রেমে থাকেন, ভাল থাকেন। এখানেই শেষ নয়। শাহরুখ এও বলেছেন, "পার্টি করুন‌। মজা করুন। কিন্তু অতিরিক্ত মদ খেয়ে খালি গায়ে রাস্তায় দৌড়াতে যাবেন না। পুলিশ ধরতে পারে। ফোন হারিয়ে যেতে পারে। নতুন বছর স্মার্ট থাকুন। সেফ থাকুন। আর মাস্ক ইজ মাস্ট!"

```