Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্তঃসত্ত্বা নন নেহা, বোকা বনেছেন সকলেই! নিজেই ফাঁস করলেন বেবি বাম্পের রহস্য

দ্য ওয়াল বুরো: নেহা কক্করের পাতা ফাঁদ থেকে বাঁচতে পারলেন না নেহা কক্করের ভাই টনি কক্করও! তিনি কেন, নেটিজেনরাও একেবারে ক্লিন ব্লোড হয়েছেন নেহার চালে। আসলে চলতি বছরে ২৪ অক্টোবর রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন গায়িকা নেহা কক্কর। অন্য পা

অন্তঃসত্ত্বা নন নেহা, বোকা বনেছেন সকলেই! নিজেই ফাঁস করলেন বেবি বাম্পের রহস্য

শেষ আপডেট: 20 December 2020 04:57

দ্য ওয়াল বুরো: নেহা কক্করের পাতা ফাঁদ থেকে বাঁচতে পারলেন না নেহা কক্করের ভাই টনি কক্করও! তিনি কেন, নেটিজেনরাও একেবারে ক্লিন ব্লোড হয়েছেন নেহার চালে। আসলে চলতি বছরে ২৪ অক্টোবর রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন গায়িকা নেহা কক্কর। অন্য পাঁচজন নেটিজেনদের মতো নেহার ভাই টনিও ভেবেছিলেন যে তিনি 'মামা' হতে চলেছেন, কিন্তু এই আশাতে জল ঢেলে আসল রহস্য ফাঁস করেন নেহা নিজেই। ঘটনার সূত্রপাত দুদিন আগে। সদ্য হানিমুন থেকে ফিরে বিয়ের দুমাসের মধ্যেই 'বেবি বাম্প'সহ ছবি নিজেদের ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করেন নেহা ও রোহন। সেই সঙ্গে ক্যাপশন হিসেবে লেখেন 'খেয়াল রাখা কর', আর তাই দেখেই টনি কক্করও কমেন্ট করেন যে তিনি মামা হতে চলেছেন। অন্যদিকে বিয়ের দুমাসের মধ্যে বেবি বাম্প, নেহা মা হতে চলেছেন এই সব নিয়ে নেটপাড়াতে চর্চার পারদও ওঠে তুঙ্গে। যদিও এসব কিছুর মধ্যে জল ঢেলে দেন নেহা নিজেই। আসলে নেহা ও রোহনের নতুন গান 'খেয়াল রাখা কর' আসছে ২২ ডিসেম্বর, আর তারই প্রোমোশনের জন্য এই পাবলিসিটি স্যান্ট তাঁরা বেছে নেন। গানের পোস্টারের ছবিটাকেই কত্তা-গিন্নি দুজনে মিলে পোস্ট করেন নিজের ইনস্টাতে, আর সেটা দেখে সকলেই মনে করেন যে নেহা মা হতে চলেছেন। তবে নেহার বেবি বাম্পের ছবি ভাইরাল হওয়ার পর তাঁকে নিয়ে নিন্দা হলেও, শুভেচ্ছার বন্যাতে সেই নিন্দা ভেসে গেছে! যদিও এই মুহূর্তে সবটাই তাঁর গানের প্রচারের জন্য, তিনি এখন মা হচ্ছেন না। প্রসঙ্গত, অগস্ট মাসে 'নেহা দা বিহা' (নেহার বিয়ে) গানের শ্যুটিং সেটেই প্রথম আলাপ হয় তাঁদের। গত ২৩ অক্টোবর দুপুরে দিল্লির এক গুরদ্বারে শিখ রীতি মেনে বিয়ে সারেন এই জুটি। সেদিন রাতে হিন্দু রীতি মেনেও বসে বিয়ের আসর। এরপর চণ্ডীগড় ও মুম্বইতে একাধিক রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন নেহা-রোহন।

```