Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইপিএলের দাপট! ফের প্রথম স্থান হাতছাড়া ‘পরিণীতা’র, ফার্স্ট হল কে? 

প্রায় তিন বছর আগে শুরু হয়েছিল 'অনুরাগের ছোঁয়া'। একসময় টপার এই ধারাবাহিক। এই মুহূর্তে ধারাবাহিকগুলির যা গড় আয়ু সেখানে দাঁড়িয়ে ধারাবাহিকটি যেন নজির গড়ছে।

আইপিএলের দাপট! ফের প্রথম স্থান হাতছাড়া ‘পরিণীতা’র, ফার্স্ট হল কে? 

কে হল ফার্স্ট গার্ল?

শেষ আপডেট: 24 April 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: এই নিয়ে দ্বিতীয় সপ্তাহ। এই সপ্তাহেও টপার স্থান হাতছাড়া জি-বাংলার ধারাবাহিক 'পরিণীতা'র। গত সপ্তাহের মতো এই সপ্তাহতেও প্রথম হয়েছে 'জগদ্ধাত্রী'। পেয়েছে ৭.৫। অন্যদিকে দ্বিতীয় স্থানে বেশ খানিকটা পিছিয়েই জায়গা করে নিয়েছে 'ফুলকি'। ওই ধারাবাহিকের দোসর 'পরিণীতা'। দু'টি ধারাবাহিকই পেয়েছে ৬.৯। ভাবছেন তো তৃণা সাহার 'পরশুরাম' কোথায় গেল?

আইপিএলের কারণে প্রতিটি ধারাবাহিকেরই নম্বর কমছে। ওই ধারাবাহিক এই সপ্তাহে তৃতীয় স্থানে থাকলেও দ্বিতীয় স্থানের থেকে ফারাক কিন্তু অনেকটাই। এই সপ্তাহে ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। অন্যদিকে চতুর্থ, পঞ্চম স্থানে রয়েছে, 'রাঙামতী তীরন্দাজ' ও 'গীতা এলএলবি'। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৫.৮ ও ৫.৬। ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে দুই ধারাবাহিক। তারা হল-- গৃহপ্রবেশ ও চিরদিনই তুমি যে আমার। পেয়েছে ৫.৪। জানিয়ে রাখা যাক, সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে 'কথা', 'চিরসখা' ও 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকগুলি। 

প্রায় তিন বছর আগে শুরু হয়েছিল 'অনুরাগের ছোঁয়া'। একসময় টপার এই ধারাবাহিক। এই মুহূর্তে ধারাবাহিকগুলির যা গড় আয়ু সেখানে দাঁড়িয়ে ধারাবাহিকটি যেন নজির গড়ছে। অবাক কাণ্ড, এই সপ্তাহতেও প্রথম দশে জায়গা করে নিয়েছে সূর্য-দীপা। পেয়েছে ৪.৫। 

নন ফিকশন শোয়ের মধ্যে ডান্স বাংলা ডান্স পেয়েছে ৩.৮। এবারের ডান্স বাংলা ডান্সে রয়েছে চমকের পর চমক। বিচারকের আসনে কৌশানী মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো সুন্দরীরা। মহাগুরুর আসনে বসেছেন মিঠুন চক্রবর্তী। সেই তুলনায় কেন এই শো'র টিআরপি এত কম, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কমেছে দিদি নম্বর ওয়ানের নম্বরও। ওই নন ফিকশন শো পেয়েছে ১.৯। 


```