Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পরিণীতা’ গেল পিছিয়ে, টিআরপিতে ‘পরশুরামের’ জয়জয়কার! ফার্স্ট কে? 

টিআরপি বড়ই অদ্ভুত। এখানে আজ যে রাজা, কাল সে ফকির। তাই আজ পরিণীতা পিছিয়ে গেলেও আগামী দিনে যে সে আবার হারানো আসন ফিরে পাবে না, তা কে বলতে পারে? 

‘পরিণীতা’ গেল পিছিয়ে, টিআরপিতে ‘পরশুরামের’ জয়জয়কার! ফার্স্ট কে? 

কে এগিয়ে?

শেষ আপডেট: 8 May 2025 15:32

দ্য ওয়াল ব্যুরো: সাজানো বাগান যেন হঠাৎই টলমল 'পরিণীতা'র। বিগত বেশ কিছু সময় ধরে সিংহাসন টলেছে তাঁর। আরও এক বৃহস্পতিবার। প্রকাশ্যে টিআরপি তালিকা। আর এই সপ্তাহতেই সেই একই চেনা চিত্র। প্রথম স্থান আবারও হাতছাড়া 'পরিণীতা'র। গত সপ্তাহের মতো এই সপ্তাহতেও প্রথম স্থানে 'জগদ্ধাত্রী'। প্রাপ্ত নম্বর ৭.১। 

অন্যদিকে দ্বিতীয় স্থান এক জোড়া ধারাবাহিকের দখলে। তালিকায় রয়েছে 'ফুলকি' ও 'পরশুরাম আজকের নায়ক'। মাত্র কিছু দিন আগে শুরু হয়েছে 'পরশুরাম'। আর শুরু হওয়ার পরেই যেন চমকে দিচ্ছে তৃণা সাহা অভিনীত এই ধারাবাহিকটি। ভাবছেন তো, 'পরিণীতা' গেল কোথায়? ৬.০ পেয়ে সে রয়েছে তৃতীয় স্থানে। গত সপ্তাহের থেকে বেশ খানিকটা নম্বর কমেছে তাঁর। অন্যদিকে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে রাঙামতী তিরন্দাজ ও চিরদিনই তুমি যে আমার। ওই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৫.৬ ও ৫.৪। 

ষষ্ঠ স্থানে রয়েছে সাহেব-সুস্মিতার ধারাবাহিক কথা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.১। এর পরেই সপ্তম স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫। অষ্টম স্থানে রয়েছে ‘গীতা এলএলবি’ ও ‘চিরসখা। আরও এক ধারাবাহিক জায়গা করে নিয়েছে অষ্টম স্থানে। তা হল 'অনুরাগের ছোঁয়া। অন্যদিকে নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে 'কোন গোপনে মন ভেসেছে' ও 'মিত্তিরবাড়ি'। 

তবে টিআরপি বড়ই অদ্ভুত। এখানে আজ যে রাজা, কাল সে ফকির। তাই আজ পরিণীতা পিছিয়ে গেলেও আগামী দিনে যে সে আবার হারানো আসন ফিরে পাবে না, তা কে বলতে পারে? 

প্রথম: জগদ্ধাত্রী (৭.১)

দ্বিতীয়: ফুলকি / পরশুরাম আজকের নায়ক (৬.১)

তৃতীয়: পরিণীতা (৬.০)

চতুর্থ: রাঙামতী তীরন্দাজ (৫.৬)

পঞ্চম: চিরদিনই তুমি যে আমার (৫.৪)


```