
কে রয়েছেন প্রথম স্থানে?
শেষ আপডেট: 10 April 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: আবারও এক বৃহস্পতিবার। আবারও প্রকাশ্যে টিআরপি তালিকা। কে এল প্রথম স্থানে? কেই বা পিছিয়ে গেল খানিক? রইল বিস্তারিত। গত দুই মাস ধরে প্রথম স্থান ধরে রেখেছে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'। এই সপ্তাহেও অন্যথা হল না। আইপিএলের মরসুমে টিআরপি খানিক কমলেও এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৭.০। গত সপ্তাহে পেয়েছিল ৭.২। দ্বিতীয় স্থানেও তেমন বদল আসেনি। ৬.৯ নম্বর পেয়ে এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে 'ফুলকি'। পিছিয়ে নেই 'জগদ্ধাত্রী'ও। একই নম্বর পেয়ে এই সপ্তাহে সেও কিন্তু দখল করে নিয়েছে দ্বিতীয় স্থান। এর পরেই তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'। স্টার জলসার এই ধারাবাহিক প্রথম থেকেই বেশ ভাল পারফর্ম করছে। প্রথম তিনেই জায়গা করে নিয়েছে এই বারও। পেয়েছে ৬.৬।
সদ্য শুরু হয়েছে তৃণা সাহার নতুন ধারাবাহিক 'পরশুরাম আজকের নায়ক'। আর শুরু হওয়ার পর থেকেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। এই সপ্তাহেও ধারাবাহিকটি রয়েছে চতুর্থ স্থানে। অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে দিতিপ্রিয়া রায় ও জিতু কামালের নতুন ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। পেয়েছে ৬। ওই একই নম্বর পেয়ে একই স্থানে রয়েছে 'কথা' ধারাবাহিকটিও...
এক ঝলকে প্রথম পাঁচ
প্রথম: পরিণীতা
দ্বিতীয়: জগদ্ধাত্রী, ফুলকি
তৃতীয় : রাঙামতি তীরন্দাজ
চতুর্থ : পরশুরাম আজকের নায়ক
পঞ্চম : কথা, চিরদিনই তুমি যে আমার
এই সপ্তাহে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছে একদা প্রথম তিনে থাকার ধারাবাহিক 'গীতা এলএলবি'। সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। পিছিয়ে গিয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'ও। অন্যদিকে প্রায় বছর তিনেক আগে শুরু হওয়া ধারাবাহিক এখনও ব্যাটিং চালিয়ে যাচ্ছে। এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৫। রয়েছে অষ্টম স্থানে। টিআরপি বড়ই অদ্ভুত। এখানে আজ যে রাজা, কাল সে ফকির। আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।