1.jpg)
পরিণীতা প্রথম হলেও তৃণা সাহার নতুন ধারাবাহিকও বেশ ভাল করছে
শেষ আপডেট: 27 March 2025 14:41
দ্য ওয়াল ব্যুরো: আবারও এক বৃহস্পতিবার। আবারও প্রকাশ্যে টিআরপি তালিকা। গত সপ্তাহে টিআরপি চার্টে এসেছিল বড় বদল। এই সপ্তাহে আবারও 'পরিবর্তন'। প্রথম তিনে ঘুরেফিরে সেই জি-এর প্রতাপ। ওদিকে চতুর্থ ও পঞ্চম স্থান দখল করে রইল স্টার জলসা। গত ১১ সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম হয়েছে 'পরিণীতা'। এই সপ্তাহেও একই ছবি। বরং নম্বর আরও বেশি পেয়ে এই সপ্তাহে ওই ধারাবাহিকের পয়েন্ট দাঁড়িয়েছে ৭.২। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৬.৮। অন্যদিকে গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল রাঙামতি তীরন্দাজ। তবে এই সপ্তাহে আবারও অদলবদল। ৬.৮ নম্বর পেয়ে এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'।
গত সপ্তাহে প্রথম তিনে জায়গা পায়নি 'ফুলকি'। তবে ফুলকির ছদ্মবেশ যে বেশ মনে ধরেছে নেটিজেনদের এই সপ্তাহের টিআরপি তালিকা কিন্তু সে কথাই বলছে। ধারবাহিকটি পেয়েছে ৬.৬। প্রথম তিনে জি-এর জয়জয়কার হলেও এই সপ্তাহে চতুর্থ স্থানে জায়গা করে নিয়ে স্টার জলসার দু'দুটি ধারাবাহিক। তারা হল, রাঙামতী তীরন্দাজ ও পরশুরাম আজকের নায়ক।
মাত্র দুই সপ্তাহ হল শুরু হয়েছে তৃণা সাহার নতুন ধারাবাহিক, 'পরশুরাম আজকের নায়ক'। শুরু থেকেই এই ধারাবাহিক কিন্তু বেশ ভাল ফল করছে টিআরপিতে। উক্ত দুই ধারাবাহিক এই সপ্তাহে পেয়েছে ৬.৩। অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে স্টার ও জি-এর একটি করে ধারাবাহিক। ৫.৯ নম্বর পেয়ে স্টার থেকে জায়গা করে নিয়েছে কথা। আর ওই একই নম্বর পেয়ে জি-বাংলার তরফে জায়গা করেছে 'কোন গোপনে মন ভেসেছে'।
শুরু হয়েছে রুবেল দাসের নতুন ধারাবাহিক 'তুই আমার হিরো'। তবে সেই ধারাবাহিক কিন্তু খুব একটা ভাল ফল করেনি এই সপ্তাহে। পেয়েছে ৩.৫। অন্যদিকে মানালি দে'র নতুন ধারাবাহিক 'দুগগামণি ও বাঘমামা' পেয়েছে ৪.৩। ওই ধারাবাহিকের পারফরম্যান্সও মাঝারি। তবে টিআরপি বড়ই অদ্ভুত। এখানে আজ যে রাজা, কাল সেই ফকির। আবার বিষয়ক্ষেত্রে দেখা যায় উল্টোটাও। আগামী দিনে কী হয় সে হিসেব নেই কারও কাছেই।