Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৬-এ ওটিটিতেও লে ছক্কা! ‘ফ্যামিলি ম্যান’ থেকে ‘পঞ্চায়েত ৫’, পসরা সাজিয়ে থাকছে কারা?

কে কী দেখবেন, 'চয়েজ ইজ ইয়োরস'... তবে ফোকাসে যারা থাকছে বছরের প্রথম দিনে রইল তাদেরই তালিকা। ভাল করে দেখুন তো, আপনি যে সিরিজটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা এর মধ্যে রয়েছে কিনা?

 ২৬-এ ওটিটিতেও লে ছক্কা! ‘ফ্যামিলি ম্যান’ থেকে ‘পঞ্চায়েত ৫’, পসরা সাজিয়ে থাকছে কারা?

শেষ আপডেট: 1 January 2026 20:32

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে বড় পর্দায় চোখ থাকার পাশাপাশি চোখ থাকুক ছোট পর্দাতেও। একগুচ্ছ জনপ্রিয় সিরিজ রয়েছে মুক্তির অপেক্ষায়।

কে কী দেখবেন, 'চয়েজ ইজ ইয়োরস'... তবে ফোকাসে যারা থাকছে বছরের প্রথম দিনে রইল তাদেরই তালিকা। ভাল করে দেখুন তো, আপনি যে সিরিজটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা এর মধ্যে রয়েছে কিনা?

স্ট্রেঞ্জার থিংস

এই সিরিজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাইপ নেহাত কম নয়। বছরের প্রথম দিনেই নেটফ্লিক্সে চলে এসেছে সিরিজটির ফাইনাল চ্যাপ্টার অর্থাৎ পঞ্চম সিজন। আপনার পছন্দের তালিকায় স্ট্রেঞ্জার থিংস কি জায়গা করেছে?


ব্রিজেটন

ব্রিজেটন নিয়ে দক্ষিণ এশিয়ার কৌতূহল নেহাত কম নয়। হোক না হলিউড সিরিজ তাতে যোগ রয়েছে ভারতেরও। দ্বিতীয় সিজনের শর্মাদের কথা কি ভোলা যায়? হলিউড সিরিজে 'দিদি-বোন' বলে ডাকা, কভি খুশি কভি গামের মতো জনপ্রিয় গানের সঙ্গে নাচ, এ দেশের দর্শককেও এই সিরিজ দেখতে আগ্রহী করে তুলেছে। এই সিরিজের চতুর্থ সিজন কিন্তু মুক্তি পেতে চলেছে জানুয়ারির ২৯ তারিখে।

Bridgerton' Season 2 Photos Introduce Sharma Family: Kate, Mary, Edwina


দ্য ফ্যামিলি ম্যান

দিন যায়, বছর যায় তবু 'ফ্যামিলি ম্যান'কে দর্শকমনে আগ্রহের ঘাটতি হয় না এতটুকু। সব ঠিক থাকলে ওই সিরিজের চতুর্থ সিজন মুক্তি পাবে এই বছরে। তবে এখনই নয়, এই বছরের শেষের দিকেই আসার কথা সিরিজটির।


পঞ্চায়েত

প্রথম সিজনে এই সিরিজ বাজিমাত করেছিল। পরপর যত সিজন এগিয়েছে ততই মানুষের হয়েছে মন খারাপ। সকলেই একবাক্যে বলেছেন 'প্রথমটার মতো নয়'। তবু আশায় বাঁচে চাষা।  এ বছর আসতে পারে এই সিরিজের পঞ্চম সিজন। সচিবজির ফুল্লেরাতে ফিরে আসার পর কী হবে তা জানতে আগ্রহী সকলেই। এই বছরের মাঝামাঝি এই সিরিজ আসতে পারে।

My Korean Boyfriend: Release Date, Cast, Plot, & All You Need to Know


মাই কোরিয়ান বয়ফ্রেন্ড

জেন-জির পছন্দ কে-ড্রামা। পছন্দ বিটিএস। ভারতীয় জেন-জিরাও ব্যতিক্রম নন। তাঁদের জন্য সুখবর। আজ অর্থাৎ ১ জানুয়ারি মুক্তি পেল 'মাই কোরিয়ান বয়ফ্রেন্ড'। পাঁচজন ব্রাজ়িলিয়ান মহিলার সঙ্গে দক্ষিণ কোরিয়ার পুরুষদের প্রেমের গল্প রয়েছে এই সিরিজে। প্রেমের টানে সিওলে এসে পাঁচ মহিলার কী হয় তাই রয়েছে এই সিরিজে। বিঞ্জ ওয়াচ করতেই পারেন, মন্দ নয়।

এখানেই শেষ নয়, বছরভর একের পর এক বাংলা সিরিজও মুক্তি পাচ্ছে ওটিটিতে। বিনোদনের পসরা দর্শকের জন্য সাজানো রয়েছে। ব্যস্ত জীবতে আমজনতা কতটা সময় বের করতে পারেন এখন সেটাই দেখার। 
 


```