Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টিআরপিতে উলটপুরাণ! ‘ভবানী’ হারাল ফার্স্ট গার্লের তকমা! উঠে এল কোন ধারাবাহিক?

 টিআরপিতে কখন যে কী হয়! পাশা উল্টে যায় যখন-তখন। এই যেমন গত দুই সপ্তাহ ধরে টিআরপির প্রথম স্থান দখল করে রেখেছিল ‘রাজরাজেশ্বরী ভবানী’।

 টিআরপিতে উলটপুরাণ! ‘ভবানী’ হারাল ফার্স্ট গার্লের তকমা! উঠে এল কোন ধারাবাহিক?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 21 August 2025 15:27

দ্য ওয়াল ব্যুরো: টিআরপিতে কখন যে কী হয়! পাশা উল্টে যায় যখন-তখন। এই যেমন গত দুই সপ্তাহ ধরে টিআরপির প্রথম স্থান দখল করে রেখেছিল ‘রাজরাজেশ্বরী ভবানী’। পিছিয়ে গিয়েছিল 'পরশুরাম আজকের নায়ক'। কিন্তু সপ্তাহ দুই কাটতে না কাটতেই উল্টে গেল পাশা। হারানো জায়গা ফিরে পেল পরশুরাম। এই সপ্তাহে রানি মা প্রথম নন! বরং জায়গা করে নিল 'পরশুরাম'।

ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। অন্যদিকে দ্বিতীয় স্থানে ভবানীর ঝুলিতে এই সপ্তাহে এসেছে ৬.৬। ওই একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে আরও এক ধারাবাহিক। সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ দাস অভিনীত 'চিরসখা'।

TRP List: শুরুতেই সেরার তালিকায় পরশুরাম, কোথায় টপার পরিণীতা? দেখুন  লেটেস্ট TRP তালিকা | Target Rating Point List | India Hood News |

তৃতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। এই সপ্তাহে ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫। মাত্র পয়েন্ট একের জন্য পিছিয়ে গিয়ে তৃতীয় হয়ে গিয়েছে সে। প্রশ্ন হল, কোথায় গেল 'পরিণীতা', 'রাঙামতী'র মতো ধারাবাহিক? টিআরপি চার্ট জানাচ্ছে, চতুর্থ স্থানে রয়েছে 'পরিণীতা'। সে পেয়েছে ৬.৪। অন্যদিকে রাঙামতী পেয়েছে ৬.২। ষষ্ঠ স্থানেই রয়েছে 'ফুলকি'। সে পেয়েছে ৬.১। জিতু-দিতিপ্রিয়ার ঝামেলায় উত্তাল হয়েছিল নেটমাধ্যম। এই সপ্তাহে ওই ধারাবাহিক রয়েছে সপ্তম স্থানে। তার নম্বর খারাপ নয়। ৫.৯ পেয়ে ওই ধারাবাহিক এই মুহূর্তে রয়েছে সপ্তম স্থানে।

অন্যদিকে অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে 'আমাদের দিদিমণি', 'অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশ' ও কথা। জি বাংলা তার দুটো ধারাবাহিক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। আনন্দী আর মিত্তির বাড়ি। যদিও দুটো ধারাবাহিকের অবস্থাই বিশেষ ভাল নয়। পুজোর আগেই একগুচ্ছ নতুন ধারাবাহিকে সাজছে চ্যানেলটি। আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার। 
 


```