Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবার মনে বসন্তের প্রেম! তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির?

মিস্টার পারফেকশনিস্ট নামেই তিনি সুপরচিত। তবে, অভিনয়ের ক্ষেত্রে ঠিক যতটা পারফেক্ট অভিনেতা আমির খান, ততটা পারফেক্ট নয় তাঁর প্রেমজীবন।

আবার মনে বসন্তের প্রেম! তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির?

আমির খান

শেষ আপডেট: 1 February 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: মিস্টার পারফেকশনিস্ট নামেই তিনি সুপরচিত। তবে, অভিনয়ের ক্ষেত্রে ঠিক যতটা পারফেক্ট অভিনেতা আমির খান (Aamir khan), ততটা পারফেক্ট নয় তাঁর প্রেমজীবন। বারবার প্রেমে পড়েছেন, বিয়ে করেছেন কিন্তু বিয়ে টেকেনি। এবার খবর এল আবারও প্রেমে পড়েছেন আমির (Aamir khan)। চারপাশে গুঞ্জন, এবার কি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির? না এ নিয়ে বিশেষ কিছুই জানা যায়নি।

তবে যা জানা যাচ্ছে তা হল, আমির যে রহস্যময়ী নারীর প্রেমে পড়েছেন তিনি, বেঙ্গালুরুতে থাকেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছুঅ জানানো হয়নি, তবে এ খবর আমির ফ্যানদের খানিক হতবাকই করেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই আমির নিজে তাঁকে (রহস্যময়ী নারী) তাঁর পরিবারের সঙ্গে আলাপও করিয়েছেন, ঘটনাটি বেশ ইঙ্গিতপূর্ণও বটে। আমিরের জীবনের এক নতুন অধ্যায়ের আভাসও দেয়।

ফিল্মফেয়ারের একটি রিপোর্ট অনুযায়ী, ৫৯ বছর বয়সী অভিনেতা (Aamir khan) একজন রহস্যময় নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং এই সম্পর্কটি বেশ সিরিয়াস। আমিেরর পরিবারঘনিষ্ঠ পোর্টালকে আরও জানিয়েছে, ‘আমিরের রহস্যময় সঙ্গী বেঙ্গালুরুতে থাকেন এবং আমাদের উচিৎ তাঁদের এই গোপনীয়তাকে সম্মান, তাঁদের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করা। তবে, এটা বলতে পারি যে আমির সম্প্রতি সেই নারীকে তাঁর গোটা পরিবারের সঙ্গে পরিচয় করিয়েছেন। আলাপচারিতা বেশ ভাল ছিল।’

১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে আমির প্রথম বিয়ে। তাঁদের দুই সন্তানও রয়েছে—ইরা খান এবং জুনায়েদ খান। ২০০২ সালে বিবাহবিচ্ছেদ। তিন বছর পর ২০০৫ সালে ফিল্মমেকার কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে সোশ্যাল মিডিয়ায় তাঁরা তাদের বিচ্ছেদের ঘোষণা করেন। আমি-কিরণের একটি পুত্রসন্তানও রয়েছে, আজাদ। সারোগেসির মাধ্যমে জন্ম হয় আজাদের।

বর্তমানে, আমির (Aamir khan) তাঁর পুত্র জুনায়েদের বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাভয়াপা’ নিয়ে খুবই এক্সাইটেড। ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবি। অন্যদিকে কাজের ক্ষেত্রে, কারিনা কাপুর খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা গিয়েছিল আমিরকে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আপাতত আমির ‘সিতারে জমিন পর’-এ আবার অভিনয় করতে চলেছেন। ছবিতে দর্শিল সাফারি এবং জেনেলিয়া দেশমুখও অভিনয় করছেন।


```