Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামমন্দির উদ্বোধনে কি দেখা যাবে পর্দার ‘রাম’কে!

মন্দির উদ্বোধনে আমন্ত্রিতর সংখ্যা ৭ হাজারের বেশি। এর মধ্যে ৩ হাজার ভিআইপি।

রামমন্দির উদ্বোধনে কি দেখা যাবে পর্দার ‘রাম’কে!

শেষ আপডেট: 11 December 2023 14:28

দ্য ওয়াল ব্যুরো: আগামী জানুয়ারি মাসেই বহু প্রতীক্ষিত অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। সেই নিয়ে এখন সাজো সাজো রব যোগীরাজ্যে। মন্দির উদ্বোধন হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে। তিনি ছাড়াও রাজনৈতিক জগতের বহু নামীদামি ব্যক্তিত্ব সেখানে উপস্থিত থাকবেন। আমন্ত্রণ জানানো হচ্ছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের সম্মানীয় ব্যক্তিদের। কিন্তু রামের কথা ভাবলেই এখনও যার মুখ ভারতবাসীর চোখের সামনে ভাসে, সেই অরুণ গোভিল কি ২২ জানুয়ারি অযোধ্যায় যাবেন? তিনি কি আমন্ত্রণ পেয়েছেন?

লোকসভা ভোটের আগে রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে জোর তরজা চলছে জাতীয় রাজনীতিতেবিরোধীদের দাবি, রামমন্দির উদ্বোধনের মাধ্যমেই লোকসভা ভোটের প্রচার শুরু করছে মোদীবাহিনী। যদিও বিজেপি এসব কথাকে বিশেষ গ্রাহ্য করছে না। তাঁরা আপাতত রামমন্দির উদ্বোধনের এই সুবিশাল কর্মকাণ্ড নিয়ে বেশি ব্যস্ত। ইতিমধ্যে দেশের নানাপ্রান্তে পৌঁছে যাচ্ছে উদ্বোধনের দিন অযোধ্যায় হাজির থাকার আমন্ত্রণ। কিন্তু অরুণ গোভিলকে কি মন্দিরে আসার কথা জানানো হয়েছে? উত্তরে অভিনেতা জানালেন, তিনি যাচ্ছেন।

২২ জানুয়ারি রামলালার মন্দির উদ্বোধন হবে। আর সেখানে অরুণ গোভিলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অভিনেতা নিজেই সংবাদমাধ্যমের সামনে এই খবরে সিলমোহর দিয়েছেন। তাঁর কথায়, “২২ জানুয়ারি অযোধ্যায় সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমিও যাব। আমাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এমন সুযোগ পেয়ে আমি গর্বিত।সূত্রের খবর, রামমন্দির উদ্বোধনে ‘রাম’-এর পাশাপাশি ‘সীতা’ দীপিকা চিখলিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনিও আমন্ত্রণ রক্ষা করে সেখানে আসবেন বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, এখনরামায়ণের রাম-সীতার কথা উঠলে এই দুজনের মুখই সবার আগে মনে পড়ে। রামমন্দির ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, মন্দির উদ্বোধনে আমন্ত্রিতর সংখ্যা ৭ হাজারের বেশি। এর মধ্যে ৩ হাজার ভিআইপি। তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর, বর্তমান ক্রিকেটার বিরাট কোহলি, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, অভিনেতা অমিতাভ বচ্চন-সহ আরও অনেকেএছাড়াও রামমন্দির আন্দোলনে যাঁদের মৃত্যু হয়েছিল, সেইসমস্ত করসেবকদের পরিবারঅতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


```