Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

পটারহেডদের জন্য সুখবর! এবার সিরিজ রূপে হ্যারি পটার

হ্যারি পটার দেখা যাবে সিরিজ হিসেবে। কবে কোথায় দেখতে পাবেন

পটারহেডদের জন্য সুখবর! এবার সিরিজ রূপে হ্যারি পটার

শেষ আপডেট: 24 February 2024 13:11

দ্য ওয়াল ব্যুরো: ২০০১ সালে প্রথম বড় পর্দায় দেখা যায় ম্যাজিকের এক অন্য দুনিয়া। হাতের একটা সরু লাঠি ঘুরিয়ে কিসব আজগুবি মন্ত্র পড়ে কখনও তাক থেকে বই পড়ে যাচ্ছে, কখনও বিশালাকার সাপ হচ্ছে কুপোকাত!


হগওয়ার্টসে পড়তে আসা একটি অনাথ ছেলে হ্যারির গল্প দেখি আমরা সিনেমায়। ম্যাজিক স্কুলে এসে কীভাবে নানান প্রতিকূলতা পেরিয়ে জীবন কাটায় তা নিয়েই 'হ্যারি পটার' এই কাহিনী যেন টিনেজ ছেলেমেয়েদের সামনে এক অন্য দুনিয়া খুলে দেয়। শুরু হয় হ্যারি পটারের যাত্রা। 

Harry, Ron or Hermione? Who was the better friend? | Wizarding World
২০০১ থেকে ২০১১ অবধি একেরপর এক মুক্তি পায় হ্যারি পটারের সিনেমার সিরিজ। এক একটা সিনেমায় নানা ধরনের গল্প নিয়ে আসেন ব্রিটিশ লেখিকা জে কে রাওলিং। তাঁর লেখা হ্যারি পটার অল্প বয়সী ছেলেমেয়েদের কাছে ম্যাজিকের ভাবনাটাকেই বদলে দেয়। 


এবার সেই বিখ্যাত সিনেমা আসছে সিরিজ রূপে। ২০২৬ সালে এটি দেখানো শুরু হবে। হগওয়ারটসের ম্যাজিক আরও একবার সবার মনে ছড়িয়ে যাবে। ম্যাক্সে এটি দেখা যাবে। লেখিকার সঙ্গে এই বিষয় আলোচনা করেলে জে কে রাওলিংও বেশ খুশিই হন। জানান, 'দর্শকদের কাছে এই সিরিজ পৌঁছানো নিয়ে আমি নিজেই খুব উত্তেজিত। হ্যারি পটারের ফ্যানদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প এনে দিতে পারব। আবার একটা হ্যারি পটার ইউনিভার্স তৈরি হবে ম্যাক্সের হাত ধরে।'

Harry, Ron or Hermione? Who was the better friend? | Wizarding World
এখনও প্রায় দু বছর অপেক্ষা করতে হবে পটারহেডদের। তবে এখন ওটিটির যুগে হ্যারি পটারের সিরিজ অনেক বেশি সংখ্যক মানুষদের কাছে পৌঁছে যাবে বলে ধারণা নির্মাতাদের।


```