Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ক্রিকেটারের স্ত্রীরা যে সুবিধে পান, সেই সুবিধাই জ্যাসমিনকে পাইয়ে দিলেন হার্দিক! 

কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ানসের ম্যাচ ছিল। সেই ম্যাচে হাজির ছিলেন জ্যাসমিন। মুম্বই ইন্ডিয়ানসের জন্য দর্শকাসনে তাঁকে গলা ফাটাতেও দেখা যায়। 

ক্রিকেটারের স্ত্রীরা যে সুবিধে পান, সেই সুবিধাই জ্যাসমিনকে পাইয়ে দিলেন হার্দিক! 

গুঞ্জনে শিলমোহর?

শেষ আপডেট: 1 April 2025 21:16

দ্য ওয়াল ব্যুরো: গত বছর এক যৌথ বিবৃতির মধ্যে দিয়েই হার্দিক পান্ড্য ও নাতাশা স্তানকোভিচ জানিয়ে দেন, আর একসঙ্গে নেই তারা। এও জানান, বিচ্ছেদ হলেও একমাত্র ছেলেকে যৌথভাবেই বড় করে তুলবেন। শোনা যাচ্ছিল, হার্দিক নাকি অন্য সম্পর্কে জড়িয়েছেন। তাঁর মনে জায়গা করে নিয়েছেন অন্য কেউ। উঠে আসছিল, ব্রিটিশ সঙ্গীতশিল্পী  জ্যাসমিন ওয়ালিয়ার কথাও। এ নিয়ে তাঁরা মুখ না খুললেও কানাঘুষো চলছিলই। তবে এবার যেন গুঞ্জনেই শিলমোহর। নতুন সম্পর্কে রয়েছেন, এভাবেই কি বুঝিয়ে দিলেন হার্দিক? 

কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ানসের ম্যাচ ছিল। সেই ম্যাচে হাজির ছিলেন জ্যাসমিন। মুম্বই ইন্ডিয়ানসের জন্য দর্শকাসনে তাঁকে গলা ফাটাতেও দেখা যায়। 

এখানেই শেষ নয়। খেলাশেষে মুম্বই ইন্ডিয়ানসের নিজস্ব বাসেও উঠতে দেখা যায় জ্যাসমিনকে। জানিয়ে রাখা যাক, মুম্বই ইন্ডিয়ান্স খেলোয়াড়দের স্ত্রী ও পরিবারেরই শুধু সেই বাসে ওঠার অধিকার আছে। সে ক্ষেত্রে জ্যাসমিনের সেই বাসে জায়গা পাওয়া আরও একবার উস্কে দিল গুঞ্জন। বা বলা ভাল, গুঞ্জনেই কার্যত শিলমোহর দিলেন তাঁরা। 

হার্দিক ও নাতাশার বিচ্ছেদের সময় নেটিজেনদের রোষের শিকার হন নাতাশাই। লেখার অযোগ্য ভাষায় ধেয়ে আসে কটাক্ষ। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের দাবি, প্রতারণা এসেছিল হার্দিকের তরফেই। হার্দিক যদিও নীরব। 


```