Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

নতুন সম্পর্কে হার্দিক! আম্বানিদের বিয়েতে নায়িকার সঙ্গে চুটিয়ে নাচ, ভিডিও ঘিরে জোর চর্চা

অনন্ত আম্বানির বিয়েতে হার্দিকের একটি নাচের ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। 

নতুন সম্পর্কে হার্দিক! আম্বানিদের বিয়েতে নায়িকার সঙ্গে চুটিয়ে নাচ, ভিডিও ঘিরে জোর চর্চা

আম্বানিদের বিয়েতে নায়িকার সঙ্গে চুটিয়ে নাচ হার্দিক পাণ্ডিয়া

শেষ আপডেট: 21 July 2024 16:43

দ্য ওয়াল ব্যুরো: চার বছরের মাথায় বিয়ে ভেঙেছে হার্দিক পাণ্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচের। আইপিএলের সময়ে কেরিয়ারের টালমাটালের মাঝেই সম্পর্কের টানাপোড়েনে শিরোনামে উঠে এসেছিলেন হার্দিক পাণ্ডিয়া। অবশেষে কয়েক দিন আগে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা করেন তারকা দম্পতি। আর বিচ্ছেদ হতে না হতেই এবার কি আরেক বলিউড নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হার্দিক! অনন্ত আম্বানির বিয়েতে তাঁর একটি নাচের ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। 

আম্বানিদের বাড়ির অনুষ্ঠানে অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং হার্দিক পাণ্ডিয়াকে চুটিয়ে নাচতে দেখা যায়। মন খুলে আনন্দ করেন তাঁরা। যা দেখেই জল্পনা শুরু হয়, ভারতীয় ক্রিকেট টিমের অলরাউন্ডার কি নতুন কোনও সম্পর্কে জড়িয়েছেন!

চার বছরের বৈবাহিক জীবনে ইতি টেনেছেন হার্দিক ও তাঁর স্ত্রী নাতাশা স্তানকোভিচ। আবার, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর প্রেম ভেঙেছে অনন্যা ও আদিত্য রয় কপূরের। যদিও আম্বানির বিয়েতে তাঁদের ভগ্ন হৃদয়ের বিষয়ে একেবারেই প্রকাশ হতে দেননি তাঁরা। বরং চেটেপুটে বিয়ের আনন্দ উপভোগ করেছেন। 

অনন্ত-রাধিকার বিয়েতে প্রায় প্রতিটি গানের সঙ্গেই হার্দিককে নাচতে দেখা গিয়েছে। অনবরত গানের তালে পা মিলিয়েছেন তিনি। গোটা বিয়েতে কখনও তাঁকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। আর তাঁর পাশে প্রায় সবসময় ছিলেন অনন্যা। তিনিও ক্রিকেটারের সঙ্গে সব গানেই নেচেছেন। 

সম্প্রতি অনন্যা পাণ্ডেকে ইনস্টাগ্রামে ফলো করা শুরু করেছেন হার্দিক পাণ্ডিয়া। কেবল অনন্যাকে নয়, তাঁর ঘনিষ্ট বন্ধু শানায়া কাপুরকেও ফলো করছেন এই ক্রিকেটার। কম যাননি অভিনেত্রীও। ইদানীং হার্দিকের প্রায় প্রতিটি পোস্টেই তাঁকে প্রতিক্রিয়া জানাতে দেখা যাচ্ছে। তাই অনেকেই গোটা বিষয়টা দেখে দুইয়ে দুইয়ে চার করেছেন। বি টাউনের গুঞ্জন, হয়তো হার্দিক এবং অনন্যার মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে!

কেউ মনে করছেন, হার্দিক-অনন্যা হয়েতো ভালো বন্ধু। কারোর দাবি, তাঁরা কেবলমাত্র একে অন্যের সঙ্গে সময় কাটাচ্ছেন। কোনও সম্পর্কে যাননি। কিন্তু সত্যটা কী সেটা এখনই স্পষ্ট নয়। অনন্যা কিংবা হার্দিক কেউই এনিয়ে মুখ খোলেননি। 


```